
লক্ষ্মীপুর জেলার চার কৃতি সন্তান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়া এ চার কৃতি সন্তান হলেন,নাসির উল্লাহ খান ও শফিউর রহমান জুয়েল আনোয়ার হোসেন রিংকু, নুরে আলম তারেক, । জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের উপসচিব হিসেবে পদোন্নতি দিয়ে রোববার দুটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাদের সাথে পদোন্নতি পেয়েছেন দেশের আরো ৩১৮ জন কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, এবার উপসচিব পদে ২৭তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় আনা হয়েছে।
লক্ষ্মীপুরের চার কৃতি সন্তান হলেন,উপ-সচিব
লক্ষ্মীপুর-২ শূন্য আসনে মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকলীগ নেতা রানা
লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনে শূন্য পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষকলীগ নেতা হিজবুল বাহার রানা। তিনি কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও লক্ষ্মীপুর-২ সংসদীয় এলাকার বশিকপুরের সন্তান। সোমবার মানবপাচারের দায়ে কুয়েতে দন্ডপ্রাপ্ত সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা করার পর থেকে নেতাকর্মীরা হিজবুল বাহার রানাকে ঐ আসনের সাংসদ হিসেবে দেখতে চায় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারনা চালায়।
এ বিষয়ে জানতে চাইলে হিজবুল বাহার রানা বলেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগ একজন নিবেদিত কর্মী। সব সময় আমি দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছি। দল যদি আমাকে মনোনয়ন প্রদান করে তাহলে আমি এ আসনে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছি। আমি শেখ হাসিনার নেতৃত্বের প্রতি পূর্ন আস্থাশীল। আশা করি আমার যোগ্যতা অনুযায়ী দল আমাকে বিবেচনায় রাখবেন।
প্রসঙ্গত, সোমবার জাতীয় সংসদ সচিবালয় লেজিসলেটিভ সাপোর্ট উইং, আইন শাখা-২ কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা মানবপাচারের দায়ে কুয়েতে দন্ডপ্রাপ্ত সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েতের ফৌজদারী আদালত কর্তৃক গত ২৮ জানুয়ারি ২০২১ ঘোষিত রায়ে নৈতিক স্থলনজনিত ফৌজদারী অপরাধে চার বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত হওয়ায় ২৭৫ লক্ষ্মীপুর-২ থেকে নির্বাচিত সংসদ-সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদের বিধান অনুযায়ী সংসদ-সদস্য থাকার যোগ্য নন। সে কারণে সংবিধানের ৬৭ (১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী রায় ঘোষণার তারিখ হতে তার আসন (২৭৫ লক্ষ্মীপুর-২) শূন্য হয়েছে। শীঘ্রই ঐ আসনটিতে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
বানারীপাড়া পৌর বিএনপির ছয় নেতাকে বহিষ্কার
বরিশালের বানারীপাড়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে কাজ করায় বানারীপাড়া পৌর বিএনপির ছয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। বানারীপাড়া পৌর বিএনপির সভাপতি আহসান কবির ও সাধারণ সম্পাদক আবদুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে শুক্রবার বিকেলে এ তথ্য জানা গেছে। বহিষ্কৃতরা হলেন বানারীপাড়া পৌর শহরেরর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, ১ নম্বর ওয়ার্ড সভাপতি আনিস মৃধা, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা ও ৯ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক কে এম শফিকুল ইসলাম।
গত ১৪ ফেব্রুয়ারি বানারীপাড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির বহিষ্কৃত ছয় নেতা দলীয় প্রার্থী রিয়াজ মৃধার (ধানের শীষ) বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জিয়াউল হকের (খেজুরগাছ) পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন।
বিএনপির ৭ মার্চের কর্মসূচি ভণ্ডামি ছাড়া কিছুই না : কাদের
জালালাবাদ ডেস্ক:: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি যে কর্মসূচি দিয়েছে তা লোক দেখানো বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ তাদের কর্মসূচি লোক দেখানো। ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে নিষিদ্ধ করে এখন বিএনপি ৭ মার্চের কর্মসূচি পালন করছে যা ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়।শনিবার (৬ মার্চ) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের এক যৌথসভায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।সেতুমন্ত্রী বলেন, দেশ যখন সমৃদ্ধির পথে তখন একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশে বিদেশে অপতৎপরতা চালাচ্ছে। জনগণ থেকে সাড়া না পেয়ে বিএনপি এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে যাবার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।রাজশাহীতে বিএনপির সমাবেশে একজন নেতার ওদ্ধর্ত্যপূর্ণ বক্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বাস্তবায়ন জাতীয় কমিটির সাথে সঙ্গতি রেখে ২৬ শে মার্চের কর্মসূচি নেয়া হবে বলে জানান ওবায়দুল কাদের। ২৬ শে মার্চ ২০২১ থেকে পরবর্তী ২৬ শে মার্চ ২০২২ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা হবে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, মুজিববর্ষে গৃহহীনদের ঘর উপহার দেয়া হবে। ২৬ শে মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসবেন বলেও জানান তিনি।
কোভিড-১৯ মোকাবিলায় শীর্ষ ৩ নেতার একজন শেখ হাসিনা
কমনওয়েলভুক্ত ৫৪ দেশের সরকার প্রধানদের মধ্যে শীর্ষ তিন নেতৃত্বের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় শীর্ষ তিন নেতার একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার (৫ মার্চ) লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৪ মার্চ কমনওয়েলথ মহাসচিব পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উপলক্ষে দেওয়া এক বিশেষ ঘোষণায় ‘অসাধারণ নারী নেতৃত্ব ও গভীর অনুপ্রেরণা’ হিসেবে অভিহিত করে কোভিড মহামারি মোকাবিলায় নিজ নিজ দেশে তাদের সফল নেতৃত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন।কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘কমনওয়েলভুক্ত দেশগুলোর মধ্যে তিন জন অসাধারণ নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই। তারা হলেন, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিকা আরডেন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলে ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারি মোকাবিলায় তারা নিজ নিজ দেশে অসাধারণ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন।’পেট্রেসিয়া স্কটল্যান্ড কিউসি বলেন, ‘এই তিন ব্যক্তিত্ব বিশ্বের আরও অনেক নারীর পাশাপাশি আমাকে এমন একটি বিশ্ব গড়ে তোলার ব্যাপারে অনুপ্রেরণা যুগিয়েছেন, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যৎ ও কল্যাণ সুনিশ্চিত ও সুরক্ষিত থাকবে।
সামাজিক মাধ্যমের অতিরিক্ত আসক্তির বিরূপ প্রভাব তরুণদের উপর: তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত আসক্তির বিরূপ প্রভাব পড়ছে আমাদের কিশোর তরুণদের উপর। সেজন্য এভাবে নানা ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলাধুলা চালু রাখা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম এডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এ সময় তথ্যমন্ত্রী আরও বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার আয়োজনের মাধ্যমে তাদের সৃজনশীল কাজ কর্মে যুক্ত রাখতে হবে। খেলাধুলার অনুপস্থিতির কারণে এখন আমাদের তরুণরা অনেক ক্ষেত্রে বিপথগামী হচ্ছে।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গুনিয়া উপজেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান গোলাম কবির তালুকদার। খেলার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার শিশু সদস্য আদেল সাদিক মাহমুদ। এতে অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান ও এরশাদ মাহমুদ প্রমুখ।
টঙ্গী পূর্ব থানার ওসি বদলি
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আমিনুল ইসলামকে বদলি করে হাইওয়ে পুলিশে দেয়া হয়েছে। প্রশাসনিক কারণে তাকে বদলি করা হয়েছে। ২০২০ সালের মার্চে তিনি যোগদান করেন। এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশানার(অপরাধ দক্ষিণ) ইলতুৎ মিশ এর সাথে যোগাযোগ করলে ওসি আমিনুল ইসলামের বদলির বিষয়টি নিশ্চিত করেন।
করোনা টিকা নিলেন অভিনেত্রী ববিতা
বাংলা চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেত্রী ববিতা করোনা টিকা নিয়েছেন। আজ বুধবার রাজধানী মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে সকাল ৯টায় উপস্থিত হয়ে তিনি টিকার প্রথম ডোজ নেন।
ববিতা নিজেই টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকাশ করেছেন টিকা নেওয়ার পর তার হাস্যোজ্জ্বল ছবিও।টিকা নিয়ে ববিতা বলেন, কভিড-১৯ টিকার ১ম ডোজ নিয়েছি। সুস্থ স্বাভাবিক আছি আমি। টিকা আমাদের নাগরিক দায়িত্ব। দেশের নাগরিকদের জন্য বিনা মূল্যে টিকা নিশ্চিত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
আসছে প্রথম ‘থ্রি ডি’ বাংলা ছবি অলাতচক্র, অভিনয়ে জয়া
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়েই লেখা আহমদ ছফার বিখ্যাত উপন্যাস ‘অলাতচক্র’। যেটি ১৯৮৫ সালে প্রথম প্রকাশিত হয়। সেই উপন্যাস অবলম্বনেই ‘থ্রি ডি’-তে তৈরি হয়েছে বাংলা সিনেমা ‘অলাতচক্র’। অভিনয়ে জয়া আহসান। মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির টিজার। যেটি নিজের ইনস্টাগ্রাম হ্য়ান্ডেলে শেয়ার করেছেন জয়া। সেখানে লিখেছেন, ”উনিশশো একাত্তর মহাসিন্ধুর কল্লোল।” তিনি আরও লিখেছেন,”মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির এই মহেন্দ্রক্ষণে মুক্তি পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধের পটভূমিতে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে বাংলা ভাষায় নির্মিত প্রথম থ্রিডি চলচ্চিত্র #অলাতচক্র। আগামী ১৯ মার্চ, ২০২১ -এ। এই ছবিতে আহমেদ রুবেল ও জয়া আহসান ছাড়াও রয়েছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, অভিনেতা গাজী মাহতাব হাসানসহ আরও অনেকে। অতিথী শিল্পী হিসেবে অভিনয় করেছেন ‘খাঁচা’র চলচ্চিত্র নির্মাতা আকরাম খান। ছবি পরিচালনায় হাবিবুর রহমান। ছবির ‘থ্রি ডি’ চিত্রগ্রহণে ছিল মুম্বাইয়ের ‘স্কাই ওয়ার্ক স্টুডিও’। যারা রজনীকান্ত ও অক্ষয় কুমারের ‘রোবট’, ‘২.০’-র চিত্রগ্রহণ করেছিলেন। আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে এই ছবি।
মমতার প্রার্থী তালিকায় একঝাঁক তারকা অভিনেতা-অভিনেত্রী
যাবতীয় জল্পনার অবসান ঘটালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের বড় দলগুলোর মধ্যে সবার প্রথম পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করল শাসক দল তৃণমূল কংগ্রেস।আর এই প্রার্থী তালিকায় একঝাঁক অভিনেতা-অভিনেত্রীদের স্থান দিয়ে চমকে দিয়েছেন মমতা। শুক্রবার আসন্ন বিধানসভা নির্বাচনের ২৯৪টি আসনের মধ্যে ২৯১ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেছেন তিনি। প্রথম থেকেই জল্পনা ছিল এবার প্রার্থী তালিকায় থাকবে বহু চলচ্চিত্র ও টেলিভিশন জগতের তারকা এবং ক্রীড়া জগতের মানুষ। বাস্তবে তাই হলো।
সদ্য তৃণমূলে যোগদানকারী একগুচ্ছ তারকা প্রার্থী এবার লড়বেন নির্বাচনে। এবারের প্রার্থী তালিকায় নতুন তারকা জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা, কৌশানি, মনোজ তেওয়ারি, সায়নী ঘোষ ও সঙ্গীল শিল্পী অদিতি মুন্সী। বারাকপুর থেকে লড়ছেন রাজ চক্রবর্তী। তিনি জানান, আমি ব্যারাকপুর শিল্পাঞ্চলের ছেলে। আমার পড়াশোনা, বেড়ে ওঠা সবটাই ওই শিল্পতালুকে। তাই ওই এলাকা আমি খুব ভালোভাবেই চিনি।
হাওড়ার শিবপুরে প্রার্থী ক্রিকেটার মনোজ তেওয়ারি। বাঁকুড়ায় প্রার্থী হচ্ছেন অভিনেতা সায়ন্তিকা। সায়ন্তিকা বুধবারই যোগ দিয়েছেন তৃণমূলে। রাজারহাটে প্রার্থী গায়ক অদিতি মুন্সি। কৃষ্ণনগর উত্তরে প্রার্থী কৌশানি মুখার্জি।
প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথে মমতা জানিয়ে দিলেন এই নির্বাচনে তৃণমূল সহজে জয়লাভ করবে। তিনি আরও বলেন, ‘খেলা হবে, দেখা হবে, জেতা হবে।’