আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন যেকোনো মূল্যে রাজশাহী মহানগরীকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা হবে

0
902

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ অডিটোরিয়ামে বিট পুলিশিং সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত কমিশনার সুজায়েত ইসলাম। সভায় সভাপতিত্ব করেন, কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল। সার্বিকভাবে সহযোগিতা করেন, কাশিয়াডাঙ্গা জোনের এডিসি ডি,এম, হাসিবুল বেনজীর। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী মহানগরী হবে সন্ত্রাস ও মাদকমুক্ত। তিনি নিজেই জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে রোল মডেল এবং অনুকরণীয় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আরোও উপস্থিত ছিলেন, কাশিয়াডাঙ্গা বিভাগের কাশিয়াডাঙ্গা, কর্ণহার ও দামকুড়া থানার মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, মেম্বারগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রায় ৩০০ জন স্থানীয় জনসাধারণ।

আপনার মন্তব্য জানান

Please enter your comment!
Please enter your name here