সাব-সেক্টর কমান্ডার আবুল কাশেম আর নেই

সাব-সেক্টর কমান্ডার আবুল কাশেম আর নেই
মহান মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার ও সাবেক যুবমন্ত্রী আবুল কাশেম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোর ৪টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে বনানীর নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শামসুদ্দিন দিদার বলেন, মরহুমের জানাজা আজ শনিবার বাদ আসর কুমিল্লা সদরের পালপাড়া গ্রামে মরহুম আবুল কাশেমের বাবা-মায়ের নামে মরহুমের প্রতিষ্ঠিত আছিয়া-গণি গার্লস স্কুলমাঠে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে কুমিল্লা সদর উপজেলার পালপাড়ায় পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানান শামসুদ্দিন দিদার।

আসছে মেইড ইন বাংলাদেশ প্রাইভেট কার

আসছে মেইড ইন বাংলাদেশ প্রাইভেট কার
২০২১ সালের মাঝামাঝি থেকে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে গাড়ি উৎপাদন।

প্রাথমিক ভাবে ২০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ হলেও পর্যায়ক্রমে এই বিনিয়োগ ছাড়াবে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলারে।

বর্তমানে গাড়ি কারখানার নির্মাণ কাজ চলছে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের ১শ একর জমির উপর। মূলত যুক্তরাষ্ট্র, চীন, ইতালি এবং ভারতের প্রযুক্তি সহায়তায় বিভিন্ন ধরনের ট্রাক, পিক-আপ, সেডান কার, স্পোর্টস ইউটিলিটি ভেহিকল এবং মোটরসাইকেল তৈরি করা হবে এই কারখানায়।

বাংলাদেশের প্রতিষ্ঠান বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিদেশি কোম্পানিগুলোর সাথে যৌথভাবে এই কারখানা নির্মাণ করছে।

গুরুত্বপূর্ণ ব্যাপার হল এই কারখানা চালু হলে প্রথমবারের মত দেশেই উৎপাদিত হবে একটি গাড়ির প্রায় ৬০% যন্ত্রাংশ। যার ভেতর রয়েছে চেসিস, লিথিয়াম ব্যাটারি, মোটর, সফটওয়্যার এবং বডি।

জানা গেছে, এখানে তৈরি করা গাড়িগুলোর মধ্য এসইউভির দাম পড়বে ২৫ লাখ টাকা। সেডান কারের দাম হবে ১২ থেকে ১৫ লাখের মত। এছাড়া মোটর সাইকেলগুলোর দাম পড়বে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকার ভেতর।

কোম্পানির মার্কেট রিসার্চ অনুযায়ী দেশে ২০২৫ সাল নাগাদ বছরে ৪ লক্ষ গাড়ি বিক্রির বাজার সৃষ্টি হবে। ইলেকট্রিক গাড়ির জন্য কোম্পানিটি ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন ব্যাটারি তৈরি করবে যা ফুল চার্জ করতে হতে খরচ হবে মাত্র ৪শ টাকা। দেশের হাইওয়ে গুলিতে কুইক চার্জিং পয়েন্ট স্থাপন করা হবে। ব্যাটারির লাইফ ধরা হয়েছে ১০ বছর।

এখন পর্যন্ত মোটরসাইকেল তৈরির বেশ কয়েকটি কোম্পানি থাকলেও দেশে চার চাকার গাড়ি উৎপাদিত পণ্য তালিকায় নেই। আশা করা যাচ্ছে সকল আক্ষেপ হয়তো শীঘ্রই ঘুচে যাবে। ২০২১ সাল থেকেই বাজারে চলে আসবে মেইড ইন বাংলাদেশ গাড়ি।

সূত্র: ডিফেন্স রিসার্চ ফোরাম

সাবমেরিন বিধ্বংসী বিমান সংগ্রহ করছে ভারত

সাবমেরিন বিধ্বংসী বিমান সংগ্রহ করছে ভারত
লাদাখ সীমান্তে চীনের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে ভারতীয় নৌবাহিনীর অস্ত্রভাণ্ডারে যোগ হচ্ছে সাবমেরিন বিধ্বংসী বিমান।

যুক্তরাষ্ট্র থেকে আগামী বছরই চারটি পি-৮আই ভারতের হাতে আসবে বলে জানা গেছে।

সব কিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালে আরও ৬টি পি-৮আই বিমান কেনা হতে পারে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।এতে ভারত মহাসাগরে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হবে বলে মত বিশেষজ্ঞদের।

পি-৮আই বিমানটি ভারতীয় নৌবাহিনীর জন্য বিশেষভাবে তৈরি। উপকূল এলাকায় নজরদারি, শত্রুপক্ষের জাহাজ এবং সাবমেরিনের অবস্থান জানা এবং প্রয়োজনে আঘাত হানার ক্ষেত্রে এ বিমান ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যন্ত কার্যকরী।

আঞ্চলিক শক্তিকে শাসাতে হারপুন ব্লক-২ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং হালকা ওজনের টর্পেডোকে এ বিমানের অন্তর্ভুক্ত করা হয়েছে। শক্তিশালী রেডিও সিগনালের মাধ্যমে এটি শত্রুপক্ষের সাবমেরিন এবং জাহাজ- উভয়ই ধ্বংস করতে সক্ষম।

পি-৮আই বিমানের অন্তর্ভুক্ত এই হারপুন ব্লক-২ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার ২০০ কিলোমিটার। ঘণ্টায় সর্বোচ্চ ৭৮৯ কিলোমিটার বেগে নির্ভুল লক্ষ্যে ছুটে গিয়ে শত্রুপক্ষের বিমানে আঘাত হানতে পারে সেটি। এমনকি গোপনেও যদি শত্রুপক্ষের সাবমেরিন হানা দেয়, নিমেষে তাকে ধ্বংস করতে সক্ষম এ ক্ষেপণাস্ত্রবাহী বিমান।

যুদ্ধ পরিস্থিতিতে দূরে মোতায়েন শত্রুপক্ষের সাবমেরিন ও জাহাজ ধ্বংস করার পাশাপাশি, সমুদ্রে নজরদারি চালাতেও পি-৮আই বিমান ব্যবহার করা হয়। স্থলভাগেও এ বিমান ব্যবহার করা সম্ভব।

সম্প্রতি লাদাখে চীনের সঙ্গে সংঘাত চলাকালীন এ বিমানের মাধ্যমেই নজরদারি চালানো হয়। ২০১৭ সালে ডোকালামে দু’দেশের বাহিনী যখন মুখোমুখি অবস্থান করছিল, সেইসময়ও নামানো হয়েছিল এ বিমান।

২০০৯ সাল থেকেই ভারতীয় নৌবাহিনীর অস্ত্রভাণ্ডারে আছে পি-৮আই এয়ারক্রাফ্ট।

আফগান মুলুকে সাশ্রয়ী ভেন্টিলেটর উদ্ভাবন করল ছাত্রীরা

নিজেদের তৈরি ভেন্টিলেটর হাতে আফগান রোবট দলের সদস্যরা। ছবি: রয়টার্সনিজেদের তৈরি ভেন্টিলেটর হাতে আফগান রোবট দলের সদস্যরা। ছবি: রয়টার্সযুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় হেরাত প্রদেশ। সংঘাত আর নানা ধর্মীয় বিধিনিষেধ মেনেই সেখানকার বাসিন্দাদের নিত্য বেঁচে থাকা। আধুনিক শিক্ষা যেন অলীক বস্তু তাদের কাছে। কিন্তু সেখানকারই একদল ছাত্রী বিস্ময়কর ভেন্টিলেটর আবিষ্কার করে বিশ্বে আলোড়ন তুলেছেন। করোনাভাইরাস মহামারি থেকে মানুষের প্রাণ বাঁচাতে কার্যকরী এই ভেন্টিলেটর দামে অনেক সাশ্রয়ী, ওজনেও অনেক হালকা।

‘দ্য অল ফিমেল আফগান রোবটিক টিম’ নামের ওই দলে রয়েছেন ১৮ বছর বয়সী সুমাইয়া ফারুকী ও তাঁর সমবয়সী আরও ছয় তরুণী। দলটি রোবট তৈরি করে বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারও জিতে নিয়েছে। মার্চে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করলে তাঁরা ওপেন সোর্সের ভিত্তিতে কম দামের ভেন্টিলেটর তৈরির কাজ শুরু করেন। প্রায় চার মাস অক্লান্ত পরিশ্রমের পর ভেন্টিলেটরটির পুরো কাজ শেষ হয়। অবশ্য এটি তৈরির জন্য তাঁরা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) নকশার আংশিক অনুসরণ করেছেন। হার্ভার্ড ইউনিভার্সিটির বিশেষজ্ঞদের থেকে পেয়েছেন দিকনির্দেশনাও।

বহনে খুবই সহজ ভেন্টিলেটরটি ১০ ঘণ্টা ব্যাটারিতে চলবে। এটা তৈরিতে খরচ হয়েছে প্রায় ৭০০ মার্কিন ডলার। বর্তমান বাজারে একটি ভেন্টিলেটরের দাম ২০ হাজার ডলারের বেশি।

সুমাইয়া ফারুকী বলেন, ‘চিকিৎসাক্ষেত্রে আমাদের প্রথম পদক্ষেপ সফল। দেশের মানুষকে সেবা দিতে পারবে এটা। এ জন্য আমরা খুবই আনন্দিত। কয়েক মাস কঠোর পরিশ্রমের পর আমরা এই সফলতা অর্জন করে সক্ষম হয়েছি।’

স্বাস্থ্য কর্তৃপক্ষ যন্ত্রটির ব্যবহারের কার্যকারিতার চূড়ান্তভাবে পরীক্ষা করে দেখছে। দেশটির কর্মকর্তারা ওই ছাত্রীদের প্রশংসায় পঞ্চমুখ।

যেভাবে আজ মাঠে প্রবেশ করতে হলো মুশফিকদের

যেভাবে আজ মাঠে প্রবেশ করতে হলো মুশফিকদের

করোনাভাইরাসের কারণে চার মাস স্থগিত থাকার পর আজ থেকে বাংলাদেশের ক্রিকেট কার্যক্রম শুরু হলো। করোনার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৈরি করা নতুনত্বের মধ্যে অনেক নতুন কিছুই খুঁজে পেয়েছে খেলোয়াড়রা। মোট নয়জন খেলোয়াড় আজ দেশের চারটি ভেন্যুতে ব্যক্তিগত অনুশীলন করেন। প্রথম দিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঘাম ঝড়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, মিডল-অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুন ও পেসার শফিউল ইসলাম।

এর আগে খেলোয়াড়দের জন্য অনুশীলন সূচি পাঠিয়েছিলে বিসিবি এবং খেলোয়াড়দের এটি মেনে চলতে বলা হয়েছে। মিরপুরের দুই নম্বর গেট দিয়ে মাঠে প্রবেশ করেন খেলোয়াড়রা। স্টেডিয়ামে গিয়ে মোহাম্মদ মিথুন দেখতে পান গেটটি বন্ধ। সেখান থাকা নিরপত্তাকর্মী তাকে পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলেন। যেখানে তার শরীরের তাপমাত্রা পরীক্ষা করা এবং তার হাতে স্যানিটাইজ করা হয়। শুধুমাত্র মিথুন নয়, মুশফিকুর ও শফিউলকেও এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছে।

সকাল ১১টায় স্টেডিয়ামে প্রবেশ করেন শফিউল। আপতত তাকে বোলিং করার অনুমতি দেয়নি বিসিবি। তারা যে গাড়িগুলো নিয়ে এসেছিল, সেগুলোও ভালোভাবে স্যানিটাইজ করা হয়। মিরপুরে মুশফিক অ্যান্ড কোংকে যে প্রক্রিয়ায় মাঠে প্রবেশ করতে হয়েছিল, অন্য ভেন্যুতেও অন্য সব খেলোয়াড়দের সেভাবে প্রবেশ করতে হয়েছে। খেলোয়াড়দের সাথে স্টেডিয়ামে কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। এমনকি, খেলোয়াড়দের অনুশীলন কভার করতে এসে অন্য জায়গায় অবস্থান করেছেন সাংবাদিকরা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুশীলন করেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সূচি ছিল অফ-স্পিনার নাইম হাসানের। কিন্তু বৃষ্টির কারণে অনুশীলনে নামতে পারেননি নাসুম।

মিরপুরে তিন খেলোয়াড়ের অনুশীলন দেখভাল করেছেন বিসিবির প্রশিক্ষক তুষার কান্তি হাওলাদার। ব্যাটিং অনুশীলনের জন্য বোলিং মেশিনে বল দেয়ার জন্য সেখানে অল্প সংখ্যক মানুষ ছিল এবং সকলেই সামাজিক দূরত্ব বজায় রাখেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি বলেন, ‘আমরা সকল স্বাস্থ্য বিধি মেনে চলার চেষ্টা করছি এবং খেলোয়াড়দের সুরক্ষার জন্য সামাজিক দূরত্ব মানা হয়েছে। খেলোয়াড়সহ অন্যান্যরাও নিয়মগুলো অনুসরণ করেছেন। আশা করছি, আমরা এই পরিকল্পনা অব্যাহত রাখব। কারণ খেলোয়াড়দের সুরক্ষা ও স্বাস্থ্য বিধি নিয়ন্ত্রন করাই আমাদের প্রথম লক্ষ্য।’

৫ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগ, অপু বিশ্বাসের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

৫ লাখ টাকার চেক প্রতারণার অভিযোগ, অপু বিশ্বাসের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
অ- অ অ+

চেক জালিয়াতির অভিযোগে বাদশাহ বুলবুলের আইনজীবী চিত্রনায়িকা অপু বিশ্বাসকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

এবি ইন্টারন্যাশনালের স্বত্ত্বাধিকারী বাদশাহ বুলবুলের আইনজীবী অপু বিশ্বাসকে ৫ লাখ টাকার চেক জালিয়াতির অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।  আজ রবিবার রাজধানীর জজ কোর্টের অ্যাডভোকেট মো. মুনজুর আলমের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ওই ব্যবসায়ীর সঙ্গে অপু বিশ্বাসের সুসম্পর্ক ছিল। সেই সুবাধে প্লট ক্রয়ের কিস্তি পরিশোধ, ব্যক্তিগত গাড়ি ও ফ্ল্যাট ক্রয়ের জন্য অপু ওই ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ঋণ নেন। গত ৭ জুলাই সে ঋণ পরিশোধের অংশ হিসেবে ৫ লাখ টাকার একটি চেক দিলেও অ্যাকাউন্টে প্রয়োজনীয় অর্থ না থাকায় সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ সেটি ফেরত দিয়েছে। বিষয়টি অপুকে জানানো হলে তিনি কালক্ষেপণ করতে থাকেন এবং এক পর্যায়ে ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।

লিগ্যাল নোটিশে অপুকে ৩০ দিনের মধ্যে সব অর্থ পরিশোধের জন্য বলা হয়েছে। তা না করা হলে অপু বিশ্বাসের বিরুদ্ধে মামলা করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে এসব অভিযোগ প্রত্যাখান করে অপু বিশ্বাস বলেন, ঘটনা আসলে এরকম নয়। শাকিবের (অপুর সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খান) সঙ্গে বিচ্ছেদের পর কিছুটা অর্থকষ্টের মুখে পড়েছিলাম। তখন সিদ্ধান্ত নিয়েছিলাম নতুন কিছু করার। তাই বগুড়ায় আমাদের পারিবারিক কিছু সম্পদ বিক্রি করে এ বাদশাহ বুলবুলের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা শুরু করি। কিন্তু কিছুদিনের মধ্যে তার আচার-আচরণে আমার সন্দেহ হয়। এমনকি তিনি অশালীন আচরণও শুরু করেন। তাই সিদ্ধান্ত নিই তার সঙ্গে ব্যবসা গুটিয়ে ফেলব। সেখান থেকেই এ ঝামেলার সূত্রপাত।

অপু বিশ্বাস বলেন, ওই সময় ব্যবসায় আমি ঠিকমতো সময় দিতে পারতাম না। তাই বুলবুল সাহেব আমাকে অনুরোধ করে আমি যেন ২/৩টি চেকবইয়ে স্বাক্ষর করে রাখি ভবিষ্যতে ব্যবসায়িক যে কোনো কাজের জন্য। সে চেকগুলো দিয়ে এ ঘটনাটি সাজানো হয়েছে। এছাড়া এ চেক ইস্যু নিয়ে ওই সময় আমি গুলশান থানায় জিডি করেও রেখেছিলাম।

দ্বিতীয় মার্কিন যুদ্ধজাহাজে আগুন, ‘স্টপ ওয়ার্ক অর্ডার’ জারি

দ্বিতীয় মার্কিন যুদ্ধজাহাজে আগুন, 'স্টপ ওয়ার্ক অর্ডার' জারি
অ- অ অ+

মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধজাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মার্কিন নিউজ সাইট ডিফেন্সনিউজ এ তথ্য জানিয়েছে। মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নোরফক বন্দরে শুক্রবার উভচর যুদ্ধজাহাজ ‘কারসার্জ’-এ আগুন লাগে।

এ ঘটনার পর আমেরিকার গুরুত্বপূর্ণ নরফোক শিপইয়ার্ডে সব ধরনের কর্মকাণ্ড বন্ধের নির্দেশনা জারি করেছে মার্কিন নৌবাহিনী।

চলতি সপ্তাহে সান দিয়াগো নৌঘাঁটিতে আমেরিকার আরেকটি যুদ্ধজাহাজ অগ্নিকাণ্ডের পর ইউএসএস কেয়ারসার্জে আগুন লাগে। পাশের একটি ওয়েল্ডিং মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ পরিস্থিতিতে মার্কিন নৌবাহিনী জেনারেল ডায়নামিকস নাস্কো স্টপ ওয়ার্ক অর্ডার জারি করেছে।

জেনারেল ডায়নামিকস নাস্কো যখন তাদের নিরাপত্তা প্রটোকল পর্যালোচনা করছিল, ঠিক এমন সময় সেখানে আগুন লাগে। জেনারেল ডায়নামিকসের মুখপাত্র অ্যান্থনি পাওলিনো বলেন, মার্কিন নৌবাহিনীর এই সিদ্ধান্তকে পরিপূর্ণভাবে সমর্থন দেবে তাঁর কম্পানি।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সান ডিয়াগো শিপইয়ার্ডে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস বনোহোম রিচার্ডে আগুন লাগে।  দীর্ঘ চার দিনের চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় দমকল কর্মীরা। আগুন লাগার পর অন্তত ৬৩ জন আহত হয়েছে। এতে রণতরীর অপূরণীয় ক্ষতি হয়েছে।

কুয়েতে এমপি পাপুলের আটকাদেশ দুই সপ্তাহ বাড়ল

কুয়েতে এমপি পাপুলের আটকাদেশ দুই সপ্তাহ বাড়ল
অ- অ অ+

কুয়েতে আটক লক্ষীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের আটকাদেশ আরো দুই সপ্তাহ বেড়েছে। কুয়েতের উচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে। রবিবার (১৯ জুলাই) কুয়েতের আল রাই পত্রিকা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মানবপাচার ও অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে কাজী শহীদ ইসলাম পাপুলকে জিজ্ঞাসাবাদ করছে কুয়েত প্রশাসন। তাকে আটকে রাখা হয়েছে।

পাপুলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল শেখ মাজেন আল জাররা আল সাবাহসহ আরো দুই কুয়েতী নাগরিককেও আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

কুয়েতের উচ্চ আদালত রবিবার মেজর জেনারেল শেখ মাজেন আল জাররা আল সাবাহকে তিন সপ্তাহের আটকাদেশ দিয়েছেন। এছাড়া কুয়েতের অপর দুই নাগরিককে আরো দুই সপ্তাহের আটকাদেশ দিয়েছেন কুয়েতের আদালত।

গত ৭ জুন কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি এমপি পাপুলকে আটক করে। দেশটির সিআইডি রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পরে পাপুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।