হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি অবমাননাঃ সকল মাধ্যমে নিন্দার ঝড়

0
974

ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ সাঃ এর ব্যঙ্গচিত্র তৈরি করায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে নিন্দার ঝড় উঠেছে।

ফ্রান্সের সকল পন্য বর্জনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলন গড়ে উঠেছে। ইতোমধ্যে ফ্রান্সের সকল পন্য বর্জনের ঘোষণা দিয়েছেন কুয়েত সরকার। মুসলিম সম্প্রদায় এর অনুসারীরা ফেসবুক, টুইটার সহ বিভিন্ন মাধ্যমে হ্যাশট্যাগ (#Boycott_French_Products) ব্যাবহার করে ফ্রান্সের সকল পন্য বর্জনের ঘোষণা দিয়েছেন।

গত ১৬ অক্টোবর ফ্রান্সের প্যারিসের শহরতলী এলাকায় এক স্কুলশিক্ষককে গলা কেটে হত্যা করা হয়। বার্তা সংস্থা রয়টার্স পুলিশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, হামলাকারীর বয়স ১৮ বছর। তিনি চেচেন জাতিগোষ্ঠীর এবং জন্ম রাশিয়ার মস্কোতে। নিহত ওই শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। ‘মতপ্রকাশের স্বাধীনতা’ ক্লাসে তিনি শিক্ষার্থীদের মহানবী মুহাম্মদ (সা.)-এর কার্টুন দেখিয়ে ছিলেন। তারপর তাকে হত্যা করা হয়।

এ ঘটনার পর ফ্রান্সের পুলিশ দেশটির অন্তত ৫০টি মসজিদ ও মুসলিম-অধ্যুষিত এলাকায় ভয়াবহ অভিযান চালায়।

সাড়ে পাঁচ বছর আগে হজরত মুহাম্মদ (সা.) বিতর্কিত কার্টুন ছাপানোর পর ফ্রান্সের ব্যঙ্গাত্মক ম্যাগাজিন শার্লি এবদোতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আবারও সেটি ছাপিয়েছে ম্যাগাজিনটি। এ নিয়ে সমালোচনার ঝড় উঠলেও এর পক্ষে শক্ত অবস্থান নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সুত্রঃ ডেইলি সাবেহ।

আপনার মন্তব্য জানান

Please enter your comment!
Please enter your name here