ঢাকা-৫ আসনের মনোনয়ন ফরম নিলেন রিপন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ্ব কামরুল হাসান রিপন

0
968

ঢাকা-৫ আসনের উপ নির্বাচনে দলীয় সমর্থন পেতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মাহনগর দক্ষিনের সভাপতি কামরুল হাসান রিপন।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খানের হাত থেকে ফরম নেন তিনি। পরে বিকেল সাড়ে ৪টার দিকে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এ সময় স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইসহাক সরকার উপস্থিত ছিলেন।

কামরুল হাসান রিপন বলেন, ‘নব্বইয়ের দশক থেকে আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তখন থেকে মানুষের জন‌্য কিছু করার ইচ্ছা মনের মধ‌্যে লালন করতাম। এজন‌্য একজন আদর্শ জনপ্রতিনিধি হিসেবে নিজেকে মানুষের কল‌্যানে নিবেদন করতে চাই।’

ক্লিন ইমেজ আর দলের জন‌্য আত্মনিবেদিত ত‌্যাগী নেতার তকমা তাকে এগিয়ে রাখবে বলেও বিশ্বাস করেন জগন্নাথ বিশ্ববিদ‌্যালয়ের সাবেক এই সভাপতি। তিনি বলেন, ‘এক-এগারোতে পুরান ঢাকায় নেত্রীর মুক্তির সর্বোচ্চ আন্দোলন করেছি। একদিনে ৫টি মামলা হয়েছে আমার নামে। নেত্রী বর্তমানে তরুন ও দলের জন‌্য নিবেদিত এবং ক্লিন ইমেজ আছে এমন নেতাদের অগ্রাধিকার দিচ্ছেন। কিছুদিন আগে আমাকে স্বেচ্ছাসেবক লীগ দক্ষিনের দায়িত্ব দিয়েছেন নেত্রী। দুর্নীতি, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে তার নির্দেশ পালন করতে আমি আজ করে যাচ্ছি। মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি আশাবাদী।’

আপনার মন্তব্য জানান

Please enter your comment!
Please enter your name here