ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার

0
326

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক পদে বাবুল তালুকদার নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছর তাঁরা এই দায়িত্ব পালন করবেন।গত শনিবার রাজধানীর পুরানা পল্টনে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ সদস্যের কমিটিতে সহসভাপতি পদে মশিউর রহমান ও মোহাম্মদ জাহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে দেলোয়ার হোসেন ও জাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে সালেকুজ্জামান চৌধুরী রাজীব নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এম খোকন সিকদার, দপ্তর সম্পাদক পদে ফরিদ উদ্দিন সিদ্দিকী নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শফিকুল আলম, মাহবুব হোসেন খান, মো. আমিনুল ইসলাম ও কাজল হাজরা, অর্থ সম্পাদক পদে নাসিম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সৌরভ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অ্যাসোসিয়েশনে মোট ভোটার ১৭২ জন। এর মধ্যে ভোট পড়েছে ১৬৩টি। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। নির্বাচন কমিশনার ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন।

আপনার মন্তব্য জানান

Please enter your comment!
Please enter your name here