মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমণি

0
797

সদ্য জানা গেছে তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি একসঙ্গে মিলে গেছেন। পরীর বাসায় গিয়েছিলেন রাজও। এই নায়ক বলেছিলেন সন্তানকে সময় দিচ্ছেন। 

এবার জানা গেলো গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ। সূত্র বলছে, তার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল— সেই তথ্য জানা যায়নি। শুক্রবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।

এদিকে আরও জানা যায়, পরীমণিও হাসপাতলে ভর্তি হয়েছেন। নিজের সামাজিকমাধ্যমে একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা গেছে, ক্যানোলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আমরা পরীতমা।’ চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম। এ থেকে স্পষ্ট পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে।

ছবিটির মন্তব্যের ঘরে তমা মির্জা লিখেছেন, ‘আগে সুস্থ হই দুজন।’ নেটিজেনদের অনেকে সুস্থতা কামনা করেছেন তাদের। আবার কেউ কেউ প্রশ্ন রেখেছেন— পরীমণির কী হয়েছে? কিন্তু এই নায়িকা সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি।

এর আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমণি। শুক্রবার সকাল থেকে জ্বরের মাত্রা বেড়েছে। হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। ধারণা করা হচ্ছে, জ্বরের হাত থেকে মুক্তি পেতেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি।
সুত্র: Desh TV

আপনার মন্তব্য জানান

Please enter your comment!
Please enter your name here