স্ত্রী-সন্তানদের নিয়ে শ্রীলঙ্কায় ঘুরছেন সাকিব

0
529

জাতীয় দলের ব্যস্ততা না থাকায় ফ্রাঞ্চাইজি ক্রিকেট মাতাচ্ছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। আফগানদের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে সম্প্রতি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন তিনি। মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে ৪ ম্যাচ খেলে ২৫.৫০ গড়ে করেন ১০২ রান। স্ট্রাইকরেটও আকর্ষণীয়, ১৫৪.৫৫। তাছাড়া বল হাতে ৭ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট।

গ্লোবাল টি-টোয়েন্টিতে পুরো আসর না খেলেই সাকিব যোগ দেন শ্রীলঙ্কায়। গল টাইটান্সের হয়ে বর্তমানে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলছেন তিনি। এর মধ্যেই শ্রীলঙ্কা বসে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হওয়ার খবর জানতে পারেন সাকিব। অধিনায়ক হওয়ার সুখবর পেয়েই হয়তো স্ত্রী-পুত্র ও কন্যাদের নিয়ে নিয়ে ঘুরতে বেরিয়েছেন সাকিব।

পরিবারের ঘুরে বেড়ানোর একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। ছবিতে আছেন পরিবারের পাঁচ সদস্যের সবাই। ছবিতে দেখা যাচ্ছে, শিশিরের কোলে আছে ছোট মেয়ে আর ছেলে সাকিবের কোলে। বড় মেয়ে সামনে দাঁড়িয়ে আছে। ছবিটিতে শিশির ক্যাপশন দিয়েছেন, ‘ফ্যামিলি আউটিং।’

ইতোমধ্যে গল টাইটান্সের হয়ে বাংলাদেশের অলরাউন্ডার খেলে ফেলেছেন ৫ ম্যাচ। যেখানে ৪ ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১৭.৫০ গড় ও ১২৫ স্ট্রাইক রেটে করেছেন ৭০ রান। ৭.০৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট।

আপনার মন্তব্য জানান

Please enter your comment!
Please enter your name here