Monday, October 12, 2026
হোম স্বাস্থ্য দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী...

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে, নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩২০ জন

0
1155

।শনিবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর দেশে কোভিড-১৯ সংক্রমণের হালনাগাদ এই তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৩২০ জনকে নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭ হাজার ৬৮৪ জন। আরও ১৮ জন মারা যাওয়ায় মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৯২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৪২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ২৪ হাজার ১৪৫ জন হয়েছে।

আপনার মন্তব্য জানান

Please enter your comment!
Please enter your name here