সুখবর সৌদি প্রবাসীদেরঃ ভিসা দেয়া শুরু হবে রবিবার থেকে

0
791

আগামী ৪ঠা অক্টোবর থেকে সৌদি আরবের নতুন ভিসা দেয়া হবে। যারা ইতিমধ্যে ভিসার আবেদন করেছেন তাদের ভিসা দেয়া হবে রোববার থেকে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। এদিকে বাংলাদেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশীদের সৌদি আকামার মেয়াদ আরো ২৪ দিন বাড়ানো হয়েছে।
বুধবার আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে নিজ কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান,‘সমস্যাটি সমাধানে আমরা আন্তরিকভাবে এবং সবাই মিলে কাজ করছি।’ করোনার কারনে দেশে এসে আটকা পড়া বাংলাদেশিদের জন্য আকামা কিংবা ভিসার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে মঙ্গলবার সৌদি আরবকে চিঠি দেয় বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে, প্রবাসীরা কোন রকম বিশৃঙ্খলা তৈরি করলে সৌদি সরকার উল্টো তাদের ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারে। উল্লেখ্য এর আগে দেশে আটকা পড়াদের জন্য মোট তিন দফায় বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার।
এর আগে বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রবাসী কল্যানমন্ত্রী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছিলেন, যদি বাংলাদেশি প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানো হয়; তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে।
উল্লেখ্য যে বাংলদেশের অভিবাসী কর্মীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব। গত বছর বাংলাদেশি অভিবাসীরা দেশে পাঠিয়েছেন ১৮.৩৫৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে সৌদি থেকেই পাঠানো হয়েছে ৩.৬৪৭ বিলিয়ন (১৯.৮৭ শতাংশ) মার্কিন ডলার। ছুটিতে দেশে ফিরে করোনার কারনে অনেক শ্রমিকের ফেরা হয়নি কর্মস্থলে, অনেকে আছেন অনিশ্চয়তায়। তাই ভিসা জটিলতার সমাধান ও আকামার মেয়াদ বৃদ্ধির আবেদন সেসকল শ্রমিকদের।

আপনার মন্তব্য জানান

Please enter your comment!
Please enter your name here