দেশে মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫ হাজার ১৯ টাকা : বাংলাদেশ ব্যাংক

লাদেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ১৬ দশমিক ১৪ লাখ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের (বিবি) সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দেশে মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৫ হাজার ১৯ টাকা। তবে, বর্তমানে আয় মাথাপিছু ঋণের চেয়ে বেশি। দেশের জনগণের বর্তমান বার্ষিক মাথাপিছু আয় দুই হাজার ৭৯৩ ডলার; যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা।অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, ‘বিশ্বের অনেক দেশের তুলনায় ঋণ ও জিডিপি অনুপাতের দিক থেকে বাংলাদেশ এখনও ভালো অবস্থানে। কিন্তু, ঋণের সুদ পরিশোধ করতে জাতীয় বাজেটের বড় একটি অংশ ব্যয় হয়।

আহসান এইচ মনসুর বলেন, ‘আয় বেশি হলেও রাজস্ব সংগ্রহ কম হওয়ার কারণে ঋণের ঝুঁকি এখন মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং বাণিজ্য ঘাটতির কারণে সরবরাহ শৃঙ্খলা ব্যাহত হওয়ায় সরকারের ঋণ পরিশোধের ক্ষমতা কমে যাচ্ছে।’

এই অর্থনীতিবিদ আরও বলেন, ‘ঋণ ও জিডিপির অনুপাত বিবেচনায় এটি এখনও ঝুঁকিপূর্ণ নয়। তবে, একটি সমস্যা হলো রাজস্ব আয়ে ধীরগতি এবং দেশের সর্বনিম্ন কর ও জিডিপির অনুপাত।আহসান এইচ মনসুর বলেন, ‘ঋণ পরিশোধের সক্ষমতা নিশ্চিত করার ক্ষেত্রে ঝুঁকির বিষয়গুলো হলো—বৈদেশিক মুদ্রার সংকট, অলস ঋণের উচ্চহার, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ার প্রবণতা।

বাংলাদেশ ব্যাংক

ডেমরায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে ডিএসসিসির অভিযান

ডেমরায় অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে ডিএসসিসির অভিযান

মো. বশির উদ্দিন,ডেমরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর ডেমরায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বুধবার বিকেলে স্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা-যাত্রাবাড়ী সড়কের ওভার পাসের নিচে ও ডিএনডি খালের উপর অবস্থিত স্টাফ কোয়ার্টার -হাজিনগর ব্রিজের উপরে এই অভিযান পরিচালিত হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ও ডেমরা থানা পুলিশের উপস্থিতিতে এ সময় শতাধিক অবৈধ স্থায়ী-অস্থায়ী বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়। এতে সড়কে যানবাহন ও ব্রিজে মানুষের স্বাভাবিক চলাচল শুরু হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম বলেন, স্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা-যাত্রাবাড়ী সড়কের ওভার পাসের নিচে ও হাজিনগর ব্রিজের উপরে কতিপয় দখলদাররা দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট বসিয়ে চাঁদাবাজি করে আসছিল। এতে ব্যস্ততম ডেমরা-যাত্রাবাড়ী ও ডেমরা-রামপুরা সড়কে যানবাহন চলাচলের বিঘ্ন ঘটার পাশাপাশি মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। আর রাজধানীর প্রবেশদ্বার হিসেবে ডেমরায় সড়কের দুপাশ অবশ্যই দখল মুক্ত রাখতে হবে, অন্যথায় সড়কে যানজট সহ নানা প্রতিবন্ধকতা লেগেই থাকবে। তাই যানবাহন ও মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্যই এ উচ্ছেদে অভিযান যা প্রয়োজনে অব্যাহত থাকবে।

সম্মেলনে যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় আ.লীগ নেতার মৃত্যু, আহত ৪

আওয়ামী লীগের সম্মেলনে যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় বজলুর রহমান নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি মাদারীপুরের শিবচরের ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘটে এ ঘটনা। এ ঘটনায় আহত হন আরও ৪ জন। আহতরা সবাই আওয়ামী লীগ নেতাকর্মী।

জানা গেছে, রাজধানীতে আওয়ামী লীগের দলীয় সম্মেলনে যোগ দিতে শনিবার সকালে শিবচর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা কয়েকটি বাসে করে ঢাকার উদ্দেশে রওনা হন। একটি প্রাইভেটকারে ছিলেন ৫ জন নেতাকর্মী।

ঢাকায় যাওয়ার পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেস মহাসড়কের টোলপ্লাজায় টোল দেয়ার জন্য দাঁড়িয়েছিল আওয়ামী লীগের নেতাদের বহনকারী প্রাইভেটকারটি। এ সময় পেছন থেকে তাজ আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে গাড়িটি সেখানেই দুমড়ে মুচড়ে যায়। এতে প্রাইভেটকারে থাকা শিবচরের ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান (৪২), যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন (৪৩), বিপ্লব পাল (৩৪), আকাশ মালোসহ (৩৬) ৫ জন নেতাকর্মী আহত হন।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় বজলুর রহমানের মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করে ঢাকা থেকে নিহত আওয়ামী লীগ নেতা বজলুর রহমানের মরদেহ এখনো বাড়িতে এসে পৌঁছায়নি বলে জানান শিবচরের ভদ্রাসন ইউপি চেয়ারম্যান আ. রহিম বেপারী।

বশিকপুর ডি এস ইউ কামিল মাদ্রাসা পূণর্মিলনী ২০২২ নবীন প্রবীণদের পদচারণায় মুখরিত


লক্ষ্মীপুর সদরের পূর্ব অঞ্চলের প্রাচীন ঐতিহ্যবাহী বশিকপুর ডি.এস.ইউ. কামিল মাদ্রাসায় পুনর্মিলনী অনুষ্ঠানে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠছে মাদ্রাসা ক্যাম্পাস ও অনুষ্ঠানস্থল।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয় পুনর্মিলনী অনুষ্ঠান এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদ্রাসা সংলগ্ন একটি মাঠে পুনর্মিলনীয় অনুষ্ঠান চলছে।

এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন ঢাকা থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, আন্তর্জাতিক ইসলামি চিন্তাবিদ মাওলানা লুৎফর রহমান, আস-সুন্নাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, বশিকপুর ডি.এস.ইউ. কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মমতাজুল করিম আনসারী, অধ্যক্ষ মোহাম্মদ জাহিদ হোসাইন ও বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমানসহ প্রমুখ।

এসময় বক্তরা বলেন, ১৯৪০ সালে প্রতিষ্ঠিত হয় বশিকপুর ডি. এস. ইউ. কামিল মাদ্রাসাটি। এ ঐতিহ্যবাহী প্রাচীন ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে অনেক সুনাম অর্জন রয়েছে দেশবিদেশ।

এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা শামসুদ্দিন আনসারী মধ্যপ্রাচ্য থেকে আগত মদীনার আনসারদের উত্তরসূরী হযরত দায়েম শাহ আনসারী (বাঃ) এর বংশধর। মাদ্রাসাটি বৃটিশ আমল থেকেই সরকারি কারিকুলাম অনুযায়ী ধর্মীয় শিক্ষার প্রচার ও প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। সত্যিই আজকের এ পুনর্মিলনী অনুষ্ঠানে আমরা মুগ্ধ। দীর্ঘ বছর এর একে-অপরের সঙ্গে দেখা হয়েছে। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের আনন্দের শেষ নেই।

বিদেশি প্রভাবে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে না: পররাষ্ট্রমন্ত্রী

বিদেশি প্রভাব কিংবা অভ্যন্তরীণ ষড়যন্ত্র জাতীয় নির্বাচন অর্থাৎ সাংবিধানিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

রোববার (১১ ডিসেম্বর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সেমিনারে একথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে বিদেশি হস্তক্ষেপ ও দেশীয় ষড়যন্ত্রকে সরকার সফল হতে দেবে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী সাফ জানিয়ে দেন, দেশের সাংবিধানিক প্রক্রিয়াকে বিদেশি প্রভাব বা অভ্যন্তরীণ ষড়যন্ত্র কোনো কিছুই বাধাগ্রস্ত করতে পারবে না।

এছাড়া জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের গুমের ঘটনার ভুল তথ্য উপস্থাপন করায় তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে একই অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, জনগণ ভোটেই ঠিক করবে বর্তমান সরকার মানবাধিকার রক্ষা করতে পেরেছে কি-না।

আইনমন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের চর্চায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই মানবাধিকার নিশ্চিত হয়।

আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার সূচনা বক্তব্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রচারণার বিপক্ষে পরিসংখ্যান তুলে ধরে বলেন, বর্তমান সরকারের কাছে মানবাধিকার সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে।

সম্প্রতি দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত মানবাধিকার পরিস্থিতি এবং এ ব্যাপারে আন্তর্জাতিক শক্তির প্রতিক্রিয়া নিয়ে। এরইমধ্যে মানবাধিকার পরিস্থিতি নিয়ে আয়োজন করা হলো এ সেমিনারের। আর এ সেমিনারে উপস্থিত ছিলেন একাধিক দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা।

৬ সাংসদের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ


বিএনপির ৬ এমপির পদত্যাগপত্র গ্রহণের পর আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে জাতীয় সংসদ সচিবালয়।
রোববার (১১ ডিসেম্বর) রাতে আলাদা আলাদা ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়।
বিএনপির পদত্যাগ করা এমপিরা হলেন বগুড়া-৪ আসনের মোহাম্মদ মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার ভুইঞা ও সংরক্ষিত মহিলা আসনের এমপি রুমিন ফারহানা।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত আলাদা গেজেটে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়েছে। তবে বিদেশে অবস্থানরত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ ই-মেইলে পদত্যাগপত্র পাঠালেও এখনও সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। বিধি অনুযায়ী কোনো সংসদ সদস্যকে তার পদ ছাড়তে হলে সশরীরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হয়।

এর আগে, রোববার সকালে বিএনপির ৫ জন এমপি সশরীরে হাজির হয়ে ৬ জন সংসদ সদস্যের পদত্যাগপত্র জমা দেন।

রেফারি আর্জেন্টিনার বিপক্ষে ছিল দাবি মেসির

এমিলিয়ানো মার্তিনেজ, লিওনেল মেসি ও ভাউট বেগহোর্স্টের পাশাপাশি আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচে আলোচনায় ছিলেন আরও একজন—স্প্যানিশ রেফারি আন্তনিও মাতেও লাহজ। পুরো ম্যাচে তিনি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যা নিয়ে অসন্তুষ্ট দুই দলই। বিশেষ করে আর্জেন্টিনা।

আন্তনিও পুরো ম্যাচে হলুদ কার্ড দেখিয়েছেন ১৮টি। বিশ্বকাপ ইতিহাসে যা সর্বোচ্চ। ডাচ ও আর্জেন্টাইন ফুটবলারদের কার্ড দেখিয়েছেন সমান ৮টি করে। এমনকি হলুদ কার্ড দেখিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও সহকারী ওয়াল্টার স্যামুয়েলকেও।

বিশ্বকাপের ফুটবল ইতিহাসে সবচেয়ে জঘন্যতম ম্যাচ হিসেবে ধরা হয় ‘ব্যাটল অব সান্তিয়াগো’কে। ১৯৬২ বিশ্বকাপের সে ম্যাচে এতটাই সহিংসতা ছিল যে, সেই ম্যাচের রেফারি কেন অ্যাস্টন বলেছিলেন, ‘আমি কোনো ফুটবল ম্যাচ পরিচালনা করছিলাম না, আমি যেন মিলিটারি অপারেশনে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছিলাম।

বিবিসির ডেভিড কোলম্যান সেই ম্যাচটিকে আখ্যা দিয়েছিলেন ফুটবল ইতিহাসের সবচেয়ে অর্থহীন, আতঙ্কজনক, ন্যক্কারজনক এবং মর্যাদাহানিকর প্রদর্শনী হিসেবে। সেই ‘ব্যাটল অব সান্তিয়াগোতে’ও রেফারি ১৮টি হলুদ কার্ড দেখাননি। তাই স্বাভাবিকভাবে এই স্প্যানিশ রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
টাইব্রেকারের নায়ক মার্তিনেজ, সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে আর্জেন্টিনাকে জিতিয়েছেন গোলরক্ষক দিবু মার্তিনেজ হলুদ কার্ড দেখেছেন মেসিও ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক মেসিও তাই চুপ থাকেননি। ধুয়ে দিয়েছেন এই স্প্যানিশ রেফারিকে, ‘রেফারি সম্পর্কে কথা বলতে চাই না। মানুষ দেখেছে কী হয়েছে। ফিফার এটা পুনর্বিবেচনা করা উচিত। যে নিজের কাজটা ভালোভাবে জানে না, এত গুরুত্বপূর্ণ এক ম্যাচে তাকে দায়িত্ব দেওয়া উচিত না। আমরা খুব একটা ভালো খেলিনি। সঙ্গে রেফারির কারণেই অতিরিক্ত সময়ে খেলা পৌঁছেছে। সে সব সময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।’

লক্ষ্মীপুরে শিক্ষককে অপমান করায় শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবদুল বাসেদকে মোবাইল ফোনে অপমান ও গালমন্দ করেছে প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি জাকির হোসেন মিজান। এঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। বুধবার সকালে অর্ধশতাধিক শিক্ষার্থী বশিকপুর বাজারে এ বিক্ষোভ করে। এসময় তারা শিক্ষককের অপমানের প্রতিবাদ জানায় এবং অভিযুক্ত সাবেক সভাপতি জাকির হোসেন মিজানের শাস্তি কামনা করে। পরে তারা জাকির হোসেন মিজানের কুশপুত্তলিকা দাহ করে।
শিক্ষার্থীরা বলেন, আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে নানান অনিয়ম ও অব্যবস্থাপনা চলে আসছে। এতে করে বিদ্যালয়ের পড়ালেখার মান কমে যাচ্ছে। এছাড়া সাবেক সভাপতি জাকির হোসেন মিজান বিদ্যালয় ভবনের ছাদে তিনটি মোবাইল ফোনের টাওয়ার স্থাপন করেছেন। যা আমাদের জন্য বিপদজ্জনক। এসব বিষয়ে কথা বলায় সাবেক সভাপতি আমাদের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষককে হুমকি ধমকি সহ গালমন্দ করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ধরনের ঘটনায় অচিরেই তার শাস্তি কামনা করছি আমরা।
এ বিষয়ে জানতে সাবেক সভাপতি জাকির হোসেন মিজানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলোও তাকে পাওয়া যায় নি।

১২বছর নেই ম্যানেজিং কমিটির নির্বাচন, অব্যবস্থাপনায় চলছে বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচন হচ্ছে না দীর্ঘ ১২বছর। নিজস্ব ব্যক্তিকে সিলেকশন করে মনগড়া কমিটি করার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে। এছাড়াও নানান অনিয়ম, অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। উপেক্ষিত বিদ্যালয়ের দাতা সদস্য সহ অভিভাবকবৃন্দ। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠন করে বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের।
স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার ৭নং বশিকপুর ইউনিয়নের বশিকপুর বাজারে ১৯৭১সালে বশিকপুর স্কুল প্রতিষ্ঠা করেন তৎকালিন সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম। যা সদরের উত্তর অঞ্চলের মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছিলো। কিন্তু সময়ের ¯্রােতে সে ঐতিহ্য ধরে রাখতে পারে নি বিদ্যালয় পরিচালনা কমিটি। নানান অব্যবস্থাপনা ও অনিয়মের কারনে হারাচ্ছে বিদ্যালয়ের ঐতিহ্য, কমছে শিক্ষার্থী। এসব অনিয়মের বিরুদ্ধে ইতিমধ্যে কুমিল্লা বোর্ডে লিখিত অভিযোগও করেছে দাতা সদস্য ও অভিভাবকরা। এছাড়াও বিদ্যালয়ের নথিপত্র গায়েবের ঘটনাও ঘটেছে এ প্রতিষ্ঠানে।
বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী বলেন, দীর্ঘ দিন এ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন হচ্ছে না। প্রতিষ্ঠান প্রধান নুরুল হুদা বকুল সিলেকশনের মাধ্যমে গোপনে কমিটির করে আসছেন। সম্প্রতি কমিটির মেয়াদ শেষ হলে গত তিন মাস আগেও সাবেক সভাপতি জাকির হোসেন মিজানের পছন্দের ব্যক্তিকে এডহক কমিটির সভাপতি করেন। অথচ এ বিষয়ে বিদ্যালয়ের দাতা সদস্য, অভিভাবক ও স্থানীয়রা জানেন না। এ দিকে বিদ্যালয়ের ভবনের ছাদে তিনটি মোবাইল ফোনের টাওয়ার স্থাপন করেছে বিদ্যালয়ের সাবেক সভাপতি সহ শিক্ষকরা। এতে যে কোন সময় দুর্ঘটনা সহ শিক্ষার্থীদের শারীরিক ক্ষতির আশংকা রয়েছে। এছাড়া নানান অব্যবস্থাপনার কারনে শিক্ষার্থীরা বিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছে। গত বছর বিদ্যালয়ে ৬শত শিক্ষার্থী থাকলেও এ বছর দু’শ কমে তা ৪’শতে এসেছে। এসব বিষয়ে আমরা কুমিল্লা বোর্ডে লিখিত অভিযোগও করেছে। তা তদন্তধীন রয়েছে। তবে প্রতিবাদ করায় স্কুলের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবদুল বাসেদ সম্প্রতি স্থানীয়দের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানি করেন। পরে স্থানীয়দের ঐক্যবদ্ধতায় সে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য হন। এছাড়া অধ্যক্ষ নুরুল হুদা বকুল বিদ্যালয়ের নিয়মিত আসেন না। তার অবর্তমানে বিদ্যালয়ের সকল বিষয় দেখা শোনা করেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবদুল বাসেদ।
এসব বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ নুরুল হুদা বকুলকে না পাওয়া গেলেও ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবদুল বাসেদকে পাওয়া যায়। তিনি বলেন, বিদ্যালয়ের ১২বছর নির্বাচন হচ্ছে না তা সঠিক। সিলেকশনের মাধ্যমে দীর্ঘদিন কমিটি করা হচ্ছে। আমরাও চাই নির্বাচনে মাধ্যমে কমিটি হোক। এছাড়া বিদ্যালয় ভবনে মোবাইল ফোনে টাওয়ার করেছে সাবেক সভাপতি জাকির হোসেন মিজান। যার থেকে প্রতি বছর প্রতিষ্ঠান ২লাখ ৬০হাজার টাকা পায়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী কমে গেছে তাও ঠিক। পাশ্ববর্তি একটি নতুন মাদরাসা হওয়ায় শিক্ষার্থী কমেছে বলে তার ধারনা।
সাবেক সভাপতি জাকির হোসেন মিজানের সাথে যোগাযোগ করলে তিনি এসব বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।

স্কুল নাকি ব্যবসায়িক কেন্দ্র স্কুল ছাদে টাওয়ার থেকে বুঝা যাচ্ছে না।

বশিকপুর স্কুল এন্ড কলেজের ছাদে মোবাইল কোম্পানির অসংখ্য টাওয়ার যারা স্থাপন করেছেন তাদের জানা উচিত ছিল এই স্কুলে অনেক কোমলমতি ছাত্র-ছাত্রী পড়াশোনা করে এই টাওয়ার এর দীর্ঘমেয়াদি তেজস্ক্রিয়তায় অনেক ছাত্র-ছাত্রী রোগ ব্যাধিতে আক্রান্ত হবে। কোন কিছুর তোয়াক্কা না করে আর্থিক লোভে এই কাজগুলো করেছেন। নিন্দা জানাই। এই বিষয়ে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের টাওয়ার সরানোর জন্য অভিভাবকগণ আহ্বান জানিয়েছেন।