অবশেষে সাক্ষাৎ হচ্ছে ড. মুহাম্মদ ইউনূস-নরেন্দ্র মোদির

আগামী ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট— বিমসটেক শীর্ষ সম্মেলন। এতে অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিক সাক্ষাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে গুলশান-২-এ বিমসটেক সম্মেলন নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে সংস্থাটির মহাসচিব ইন্দ্র মনি পান্ডে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির সাক্ষাৎ হবে। তবে এটি দ্বিপাক্ষিক বৈঠকে রূপ নেবে কি না, তা নির্ভর করছে দুই দেশের সিদ্ধান্তের ওপর।

যদিও ঢাকা-দিল্লি শীর্ষ বৈঠকের বিষয়ে বিমসটেক মহাসচিব নিশ্চিত কোনো তথ্য দেননি, তবে প্রধান উপদেষ্টার ব্যাংকক সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, “এখনও বেশ কিছুটা সময় বাকি আছে। কোনো কিছু চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। তবে বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা যোগ দেবেন, এটা নিশ্চিত।”
এর আগে, গত বছর সেপ্টেম্বরে বিমসটেক সম্মেলন হওয়ার কথা থাকলেও থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত হয়ে যায়। তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের প্রথম বিদেশ সফরের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল। সেসময়ও প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠকের সম্ভাবনার কথা বলা হয়েছিল।

বিমসটেক সম্মেলন স্থগিত হওয়ার পর জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ড. ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে প্রায় একই সময়ে যুক্তরাষ্ট্র সফরে গেলেও নরেন্দ্র মোদির সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। তখন পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, মূলত এ দুই নেতা একই সময়ে নিউইয়র্কে উপস্থিত না থাকায় তাদের সাক্ষাৎ সম্ভব হয়নি।বিমসটেক মহাসচিব ইন্দ্র মনি পান্ডে ব্রিফিংয়ে আরও বলেন, বিমসটেক কোনোভাবেই চীন বা পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্ল্যাটফর্ম নয়। এছাড়া, আসন্ন শীর্ষ সম্মেলনে বাংলাদেশ বিমসটেক সভাপতি দেশ হতে যাচ্ছে বলেও তিনি জানান।

ইতিহাস গড়ে বিপিএলে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল

একপেশে মেজাজে লড়াইয়ের মাঝে চিটাগাং কিংসের দুর্দান্ত ব্রেকথ্রু, এরপর ঘুরে দাঁড়িয়ে পাল্টা লড়াই ফরচুন বরিশালের। এরই মাঝে বাড়তি বিস্ময় ছিল চিটাগাংয়ের অদ্ভুতুড়ে ফিল্ডিং। ফলে নাটকীয় এক ম্যাচে ৩ বল এবং ৩ উইকেট হাতে রেখেই বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে তামিম ইকবালের বরিশাল। বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ১৯৫ রানের লক্ষ্য তাড়ায় শিরোপা জিতেছে দলটি।

এর আগে বিপিএলে সর্বোচ্চ ১৭৬ রানের লক্ষ্য তাড়ায় চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ছিল। ২০২৩ আসরের ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে হারানোর পথে সেই কীর্তি গড়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০২৫ একাদশ বিপিএলের ফাইনাল সেটিকেও ছাড়িয়ে গেছে। শিরোপানির্ধারণী ম্যাচটিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগাং। লক্ষ্য তাড়ায় অধিনায়ক তামিম ঝোড়ো শুরু এনে দেন বরিশালকে। এরপর শরিফুল দুই দফায় ব্রেকথ্রু দিলেও চূড়ান্ত সাফল্য পাননি। নাটকীয় লড়াই শেষে বরিশালের লঞ্চ গন্তব্যে নোঙর ফেলে ১৯.৩ ওভারে।

ফাইনাল ম্যাচের রঙ পাল্টেছে বারবার। যার শেষটায় নায়ক বনে গেছেন রিশাদ হোসেন। তার দুই ছক্কায় শেষ দুই ওভারে স্নায়ুর কঠিন পরীক্ষায় উৎরে যেতে সক্ষম হয়েছে বরিশাল। ৬ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে চ্যাম্পিয়ন তকমা পেলেন রিশাদও। এর আগে তামিমের ২৯ বলে ৫৪, কাইল মায়ার্সের ২৮ বলে ৪৬ রানই মূলত বরিশালকে সঠিক লক্ষপথে রাখে। এ ছাড়া ২৮ বলে ৩২ রানের ধীরগতির ইনিংস খেলেছেন তাওহীদ হৃদয়।

এর আগে চিটাগাং কিংসের দেওয়া ১৯৬ রানের বড় লক্ষ্য তাড়ায় শুরুটা যেমন দরকার ছিল তেমনই পেয়েছে ফরচুন বরিশাল। অধিনায়ক তামিম ঝোড়ো ব্যাটিংয়ে দলকে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। মাত্র ২৪ বলে হাফসেঞ্চুরি করেছেন বরিশাল অধিনায়ক। তার ঝড় দেখে মনে হচ্ছিল বুঝি একপেশে একটি ফাইনাল জিততে চলেছে বরিশাল। তবে ইনিংসের নবম ওভারে জোড়া উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন শরিফুল ইসলাম। এরপর নাঈম ইসলামের বলে হৃদয় ও মুশফিকুর রহিমের (৯ বলে ১৬) বিদায়ে শঙ্কায় পড়ে যায় বরিশাল।

তবে নাটকীয়তা তখনও শেষ হয়নি, একদিকে চিটাগাংয়ের ফিল্ডাররা এলেমেলো ফিল্ডিং করছেন, অন্যদিকে ঝড় তুলছিলেন কাইল মায়ার্স। শরিফুলের বলে আউট হওয়ার আগে এই ক্যারিবীয় তারকা ২৮ বলে ৩টি করে চার-ছক্কায় ৪৬ রান করেছেন। যদিও একই ওভারে মায়ার্স ও মাহমুদউল্লাহকে (৭) ফিরিয়ে চিটাগাংকে আশা দেখান শরিফুল। তবে একের পর এক ফিল্ডিং মিসের খেসারত তো দিতেই হবে। ফলে দ্বিতীয়বার ফাইনালে উঠে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে চিটাগাংয়ের।

রানার্স-আপ বন্দরনগরীর দলটির হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন শরিফুল। এ ছাড়া নাঈম ২ এবং বিনুরা ফার্নান্দো একটি উইকেট শিকার করেছেন।

গরুর ঘাস’ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।(৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রামের আরফান মেম্বার ও ছাত্তার মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয়রা জানিয়েছেন, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশংকাজনক। তাদের মিঠামইন হাসপাতাল থেকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাওড়ে গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে ঘটনার তিনদিন পূর্বে এ বিষয় নিয়ে উভয়পক্ষের কথা কাটাকাটি হয়। এর জেরে গতকাল শুক্রবার রাতে সংঘর্ষের সূত্রপাত ঘটে।মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) শফিউল আলম বলেন, ‘সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’

উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষেই অভিযোগ দায়ের করেননি।

প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হবে : আসিফ নজরুল

সরকারে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হবে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পাঠানো হবে। এরপর শিক্ষার্থী, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের প্রতিনিধি নিয়ে পরামর্শসভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে। আসিফ নজরুল আরও বলেন, দেশের স্বার্থে সর্বোচ্চ পর্যায়ে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হবে।

প্রাইভেটকারে নিয়ন্ত্রণ হারিয়ে সারজিস আলম আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ কাউন্সিলের সামনে প্রাইভেটকার চালিয়ে যাওয়ার সময় এক শিশুকে বাঁচাতে গিয়ে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম আহত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তিনি চক্ষু বিভাগে চিকিৎসা নিয়ে চলে যান।

আহত সারজিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌঁড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে আহত হন তিনি।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাবির হোসেন বলেন, সমন্বয়ক সারজিস আলম আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তার বাম চোখের পাশে সামান্য কেটে গিয়েছে। চক্ষু বিভাগে তার ক্ষত জায়গায় একটি সেলাই দেয়া হয়েছে। তবে তার চোখ ও মাথায় কোন চোট লাগেনি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা ও গুলি : চার সাংবাদিক আহত

লক্ষ্মীপুরে সাংবাদিকদের ওপর হামলা ও গুলি করেছে সন্ত্রাসীরা। এতে এক সাংবাদিক গুলিবিদ্ধসহ চার সাংবাদিক আহত হয়েছে। আহত সাংবাদিকরা হচ্ছে, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম,চন্দ্রগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও আমার সংবাদের প্রতিনিধি আলাউদ্দিন,প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও আলোকিত সকালের প্রতিনিধি ফয়সাল মাহমুদ,অনলাইন পোর্টালের ন্যাশনাল প্রেসের প্রতিনিধি নিরব হোসেন। গুরুতর আহত সাংবাদিক রফিকুল ইসলাম,আলাউদ্দিন ও ফয়সাল মাহমুদকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে রফিকুলের অবস্থায় গুরুতর। সোমবার বিকেলে সদর উপজেলার গনেশশ্যামপুর এলাকায় এই দূর্ঘটনা ঘটে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেসক্লাব ও লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিক সংগঠসহ জেলায় কর্মরর্ত সাংবাদিকরা।
আহত সাংবাদিক ও পুলিশ জানায়, সদর উপজেলার গনেশ্যামপুর এলাকায় মারামারি ও জমি দখলের সংবাদ পেয়ে সংবাদ সংগ্রহের জন্য লক্ষ্মীপুর থেকে দুইটি মোটসাইকেলে যোগে ঘটনাস্থলের দিকে যাচ্ছিলেন সাংবাদিকরা। এসময় দত্তপাড়া কলেজ থেকে কিছুদুর সামনে গেলে ৭ জনের একদল মুখোশধারী সন্ত্রাসী সাংবাদিকদের মোটরসাইকেলের গতিরোধ করে। এক পর্যায়ে সাংবাদিক রফিকুল ইসলাম বিষয়টি জানার চেষ্টা করলে তার ওপর ধারালে অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তার মাথায় পেটে যায়। এরপর অন্য সাংবাদিকরা বাধা দিলে তাদের ওপর হামলা চালিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে ফয়সাল মাহমুদের গায়ে গুলি লাগে। এসময় সাংবাদিকদের ক্যামেরা ও মোবং নগটদ টাকা পয়সা লুটে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনার খবর শুনে সদর হাসপাতালে ছুটে যান সাংবাদিকরা। এর মাস খানেক আগে সাংবাদিক রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালানো হয়।
এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানান প্রেক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল-সাধারন সম্পাদক সাইদুল ইসলাম পাবেল ও লক্ষ্মীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহির উদ্দিন ও সাধারন সম্পাদক আব্বাছ হোসেনসহ জেলায় কর্মরত সাংবাদিক সমাজ। দ্রুত জড়িতদের গ্রেফতার না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারী দেন তারা।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কমলাশীষ জানান, তিনজনকে আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থায় গুরুতর। তার মাথায় আঘাতের চিহৃ রয়েছে। পাশাপাশি অন্য আহত ফয়সাল মাহমুদের পায়ে দুইটি আঘাত রয়েছে। সেটা গুলি কিনা বিষয়টি এক্্র করার পর নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের চিহিৃত করে দ্রুত গ্রেফতার করা হবে। এই বিষয়ে কাউকে ছাড় দেয়া হবেনা। ইতিমধ্যে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

লিবিয়া আরও বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী

লিবিয়া দেশের উন্নয়নের জন্য চিকিৎসক ও প্রকৌশলীসহ বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগ করতে আগ্রহ প্রকাশ করে সেখানকার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির আমন্ত্রণ জানিয়েছে।

বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সালিমান আজ রোববার (১০ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

রাষ্ট্রদূত সালিমান লিবিয়ার সমাজে বাংলাদেশি কর্মীবাহিনীর অবদানের কথা স্বীকার করে বলেন, তার দেশে বিশেষ করে কৃষিক্ষেত্রে তাদের ভূমিকা অনেক বেশি। তিনি স্বীকার করেন যে বর্তমানে লিবিয়ায় কর্মরত কিছু বাংলাদেশি চিকিৎসক বেতন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে চলমান সংস্কার সম্পন্ন হলে দ্রুতই বিষয়টি সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস জোর দিয়ে বলেন, অবৈধ অভিবাসন ও মানব পাচার বন্ধে বাংলাদেশ ও লিবিয়া একসঙ্গে কাজ করতে পারে। তিনি বলেন, আমরা মানব পাচারকে সমর্থন করি না। এর জন্য অনেক মানুষ ভুগছে। এটি বন্ধ করতে আমাদের একসঙ্গে কাজ করা উচিত।
প্রধান উপদেষ্টা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে কাজ করার জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান। পারস্পরিক স্বার্থে বাংলাদেশ লিবিয়া থেকে তেল আমদানি করতে পারে কি না তারও খোঁজখবর নেন তিনি, রাষ্ট্রদূত সালিমান এ লক্ষ্যে বাংলাদেশি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ পুনরায় চালুর ওপর জোর দেন।

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আগামী বছরের ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ২৮ ফেব্রুয়ারি ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. সাইফুল ইসলামসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। আর ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ছয় হাজার ২৯৫টি। প্রায় প্রতি বছর সারাদেশে এ পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা

ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন নেতৃত্বাধীন সরকারের উপদেষ্টা হিসেবে আরও ৩ জন শপথ গ্রহণ করেছেন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়াল ২৪ জনে।

রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শপথ নেওয়া তিন উপদেষ্টা হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত ৮ আগস্ট শপথ নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বাধীন সরকারে ইতোমধ্যে ২০ জন উপদেষ্টা যুক্ত হয়েছেন। প্রথম দফায় ১৬ জন এবং দ্বিতীয় দফায় আরও ৪ জন উপদেষ্টা নিয়ে সরকার পরিচালিত হচ্ছে। বর্তমানে ড. ইউনূসসহ ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ সরকারে রয়েছে।

সুন্দর বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন নির্বাচন: এ্যানি চৌধুরী

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলছেন, আগামী সুন্দর ও ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে হলে সবার আগে প্রয়োজন নির্বাচন। এমুহূর্তে জনগণের নির্বাচিত সরকার দরকার। তাহলে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা শহরের ঝুমুর চত্বর এলাকায় সংক্ষিপ্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

এর-আগে, বাদ আছরের নামাযের পর এ্যানির বাসভবন এলাকায় থেকে ৭-ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাট্য র‍্যালী বের করা হয়।

র‍্যালীতে হাজার-হাজার বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। এসময় ধানের শীষের স্লোগানের মুখরিত হয় পুরো জেলা শহর।

আ. লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজধানীতে পল্টন থানা যুবদলের বিক্ষোভ
এ্যানির তাঁর বক্তব্যে আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পড়ে ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যায়। তার বাবা পালিয়েছে স্বাধীনতার যুদ্ধের সময়। দেশবাসী এখন ভালোভাবেই বুঝে গেছে। আওয়ামী লীগ হচ্ছে একটি স্বৈরশাসক গোষ্ঠী।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে করে এ্যানি বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল। তাই ঐক্যবদ্ধ হয়ে সবাই সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবো। এবং নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে থাকার নির্দেশনা দেন। এছাড়াও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন বিএনপির শীর্ষ এ নেতা।

র‍্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা হাফিজুর রহমান, মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন, যুগ্ন- আহবায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, জেলা ছাত্রলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।