তরুণী ধর্ষণ: ৫ দিনের রিমান্ডে ছাত্রলীগ নেতা সবুজ

নিজস্ব প্রতিবেদকঃ
নিজ বাসায় নিয়ে এক তরুণীকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ আল সাহবাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ওই ধর্ষণকাণ্ডে সহায়তার অভিযোগে গ্রেপ্তার বিবি ফাতেমা ঝুমুর (৩৫) নামে এক নারীর বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আসামিদের ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডলের আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আসামিদের জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ছাত্রলীগ নেতা সবুজকে ৫ দিন ও বিবি ফাতেমাকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মামলার এজহারে বলা হয় গত ২৮ শে সেপ্টেম্বর বুধবার রাতে রাজধানীর ৬০ ফুট এলাকায় নিজ বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন ছাত্রলীগ নেতা সবুজ এবং বিবি ফাতেমা উক্ত ধর্ষণে সহায়তা করেন। ঐই তরুণী ছাত্রলীগ নেতা সবুজের বিরুদ্ধে ধর্ষণ এবং বিবি ফাতেমাকে সহায়তাকারী হিসেবে অভিযোগ এনে মিরপুর থানায় একটি মামলা করেন। পরে রাতেই রাজধানীর একাধিক জায়গায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সবুজ ও বিবি ফাতেমা ঝুমুরকে গ্রেপ্তার করে পুলিশ।
ধর্ষনের ঘটনায় ছাত্রলীগ কর্মীদের সম্পৃক্ততা ভাবিয়ে তুলছে অপরাধ বিশ্লেষকদের, তাদের মতে ক্ষমতার দাম্ভিকতায় এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ধর্ষন দিনদিন বৃদ্ধি পাচ্ছে এবং ক্ষমতাসীন ছাত্র বা যুব সংগঠনের নেতারা জড়িয়ে পড়ছে এই ধরনের অপরাধে।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়লো ৩১ শে অক্টোবর পর্যন্ত

করোনাভাইরাসের পাদুর্ভাবে পূনরায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে দেশের সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা জয়েছে, তিনি আরো জানান, বিশ্বব্যাপী চলমান করোনা মহামারির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৩ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে। চলমান এ ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

উল্লেখ্য চলতি বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনারোগী শনাক্তের পর ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে সীমিত পরিসরে অফিস ও ১ জুন থেকে গণপরিবহন খুলে দেওয়া হয়। আর ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার।
এছাড়াও অনিশ্চয়তার মধ্যে রয়েছে স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা। সেই বিষয়ে আগামী ‘সোম-মঙ্গলবারের’ মধ্যে ঘোষণা করা হবে বলে বুধবার (৩০ সেপ্টেম্বর) জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাস্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
করোনায় এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করে স্কুলে স্কুলে বার্ষিক পরীক্ষা নিয়ে মূল্যায়ন করার কথা রয়েছে। অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষাও বাতিল করা হয়েছে।
৫ম ও ৮ম শ্রেনীর সমাপনী পরীক্ষা চলতি বছরের নভেম্বর মাসে হওয়ার কথা ছিল। আর গত ১ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার কারণে স্থগিত করা হয়েছে।

“সহ-সভাপতি পদে বিজয়ী হয়ে সদস্যদের কল্যানে কাজ করতে চান আলহাজ্ব আলমগীর হোসেন রাজু”

নিজস্ব প্রতিবেদকঃ
জমে উঠেছে নির্বাচন, চলছে প্রচারনা, শেষ মূহূর্তে চলছে প্রার্থীদের গণসংযোগ।
আগামী ১৫ই অক্টেবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কার্যকরী পরিষদের (২০২০-২০২৩) নির্বাচন।
উক্ত নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী হিসেবে ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন রাজু এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী আলহাজ্ব জনাব আলমগীর হোসেন রাজু।
জনাব আলমগীর হোসন রাজু সমিতির সদস্যদের নিকট সৎ, আস্থাবাজন, বিশ্বস্ত ও সাংগঠনিক ব্যক্তি হিসেবে পরিচিত।
তিনি ইতিপূর্বে উক্ত সমিতির পরিচালক হিসেবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত সমিতির সম্মানিত সদস্যদের স্বার্থ অক্ষুণ্ন দায়িত্ব পালন করেছেন।
আসন্ন ১৫ অক্টোবর ২০২০ এ অনুষ্ঠিতব্য কার্যকরী পরিষদের (২০২০-২৩) নির্বাচনে তিনি সহ-সভাপতি প্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া, সহযোগিতা ও ভোট কামনা করছেন।

সহ-সভাপতি হিসেবে প্রার্থী হয়ে জনাব আলমগীর হোসেন রাজু লক্ষ্মীপুর টিভি কে জানান-
“সমিতির প্রান হচ্ছে সমিতির সদস্যগন যাদের ক্ষুদ্র ক্ষুদ্র অবদানে আজকে সমিতি এই অবস্থানে উপনীত হয়েছে। সেই সদস্যদের কল্যানে তাদের প্রতিনিধি হিসেবে কাজ করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। সমিতির সার্বিক বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে আমি সবসময় কাজ করে যাবো, ইনশাহ্আল্লাহ।
আগামী ১৫ তারিখের নির্বাচনে আমি সদস্যদের নিকট ফুটবল মার্কায় ⚽ ভোট প্রদানের মাধ্যমে আমাকে জয়যুক্ত করার অনুরোধ করছি।
⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽⚽

অকৃত্তিম বন্ধু কুয়েতের আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত সরকারের

অকৃত্তিম বন্ধু কুয়েতের আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের
—————————————
নিজস্ব প্রতিবেদকঃ
চলে গেলেন বাংলাদেশের অকৃত্তিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ। শেখ সাবাহ আল সাবাহের মৃত্যুতে একদিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আগামিকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালন করতে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
৯১ বছর বয়সে গত মঙ্গলবার মারা গেছেন কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ। এরপরই দেশটির মন্ত্রিসভা প্রয়াত আমিরের সৎভাই ৮৩ বছর বয়স্ক শেখ নওয়াফ আল আহমেদকে নতুন আমির বলে ঘোষণা করেছে।
আজ বুধবার দুপুরে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহ-এর ইন্তেকালে আগামী ১ অক্টোবর ২০২০ তারিখ বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে ১ (এক) দিনের শোক পালন করা হবে।”

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘এ উপলক্ষ্যে আগামি ১ অক্টোবর ২০২০ তারিখ বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।’ এছাড়া বৃহস্পতিবার বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাঁর আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থানার আয়োজন করা হবে।
উল্লেখ্য, শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ ২০০৬ সাল থেকে কুয়েতের আমির ছিলেন। এর আগে ৫০ বছর ধরে দেশটির পররাষ্ট্রনীতির তত্ত্বাবধান করেছেন তিনি। মধ্যপ্রাচ্যের কূটনীতির ক্ষেত্রে তার সক্রিয় ভূমিকার কারণে তাকে ‘ডিন অব আরব ডিপ্লোম্যাসি’ বলা হতো বলে বিসিসি’র খবরে উল্লেখ করা হয়েছে। শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ গত জুলাই মাসে অসুস্থ হয়ে পড়ার পর তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছিল।

পূনরায় শিথীল হলো ঋণখেলাপী নীতিমালা, মেয়াদ বাড়লো ডিসেম্বর পর্যন্ত, ঋনগ্রহীতাদের জন্য স্বস্তি

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বব্যাপী করোনাভাইরাসের পার্দুভাবে ব্যাংকের ঋণ/বিনিয়োগ গ্রহীতাদের জন্য বিশেষ সুবিধার সময় আরেক দফা বা‌ড়ি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক।
আগামী ৩১ ডিসেম্বর ২০২০ ইং পর্যন্ত কোনো ঋণ/বিনিয়োগ গ্রহীতা ঋণ/বিনিয়োগ বাবদ ব্যাংকের পাওনা শোধ না করলেও খেলাপির তালিকায় দেখানো যাবে না। পূর্বে এই‌ সু‌বিধা ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত নির্ধারিত ছিল। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
নতুন জারিকৃত এ নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের কোনো কিস্তি পরিশোধ না করলেও গ্রহীতা খেলাপি হিসেবে বিবেচিত হবেন না। এ সময়ের মধ্যে ঋণ/বিনিয়োগের ওপর কোনোরকম দণ্ড, সুদ বা অতিরিক্ত ফি (যে নামেই অভিহিত করা হোক না কেন) আরোপ করা যাবে না।
কোনো গ্রাহক স্বেচ্ছায় মেয়াদি ঋণ (স্বল্পমেয়াদি কৃষি ঋণ ও ক্ষুদ্রঋণসহ) কিস্তি পরিশোধ এবং চলতি ও তলবি ঋণ পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট গ্রাহককে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংক কর্তৃক যৌক্তিক রিবেট সুবিধা প্রদান করা যাবে। কিস্তি পরিশোধের জন্য বর্ধিত সময়ের সুবিধাপ্রাপ্ত ঋণের ওপর আরোপিত সুদ আয় খাতে স্থানান্তরকরণ এবং ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের বিষয়ে পরে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে।

ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
তবে ব্যাংকারদের মতে, যখন অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াচ্ছে তখন এ ধরনের সিদ্ধান্তে ব্যাংক খাতের জন্য আত্মঘাতী হবে। এ খাতে নেমে আসতে পারে নতুন বিপর্যয়। তাদের মতে, এ সময়ে অনেক ব্যবসায়ীরই ঋণ/বিনিয়োগ বাবদ ব্যাংকের পাওনা পরিশোধের সক্ষমতা রয়েছে। আবার অনেকের নেই। অনেকের টাকা দেওয়ার মতো সক্ষমতা থাকলেও সরকারের নতুন নির্দেশনার দিকে তাকিয়ে রয়েছেন। সে কারণে সবাইকে ঢালাওভাবে এ সুযোগ না দিয়ে বেছে বেছে ঋণখেলাপি নীতিমালা শিথিলতার সময়সীমার পরামর্শ তাদের।
দেশের একাধিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী যায়যায়দিনকে জানিয়েছেন, শক্তিশালী কিছু ব্যবসায়ী আছেন তারা বাংলাদেশ ব্যাংককে প্রেসার দিয়ে এসব ছাড়ের নীতিমালা করিয়ে নিচ্ছেন। তারা বলেন, এ মুহূর্তে ৫০ শতাংশের বেশি ঋণগ্রহীতা নিয়মিত ঋণ পরিশোধ করে যাচ্ছেন। এ জন্য ঢালাওভাবে এ সুযোগ না দেওয়ার পক্ষে মত দেন ওই ব্যাংকাররা। বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তাদের বৈঠকের পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।

অবশেষে শ্রীলঙ্কা সফর বাতিল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের

নিজস্ব প্রতিবেদকঃ
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কোয়ারান্টাইন ইস্যুতে সমঝোতা না হওয়ায় শ্রীলঙ্কা সফর বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন(এমপি)।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কর্তা বলেন-“শ্রীলংকা আমাদেরকে সফরের বিধি-নিষেধ নিয়ে একটি শর্ত পাঠিয়েছিল। আমরা সেটি পর্যালোচনা করে দেখেছি। সেখানে উল্লেখিত ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে সফর করা সম্ভব না। ওদের জানানোর পর তারা সরকারের সঙ্গে আলোচনা করে,কিন্তু ওদের সরকারের নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। এটা মানতেই হবে। এই মুহূর্তে ১৪ দিন কোয়ারেন্টাইনে থেকে সফর করা সম্ভব না।”
মিঃ পাপন আরো জানান, ‘লম্বা কোয়ারেন্টাইন শেষে ক্রিকেট খেলার জন্য ক্রিকেটারদের মানসিক অবস্থা থাকবে না। আর তাই আমরা এখন সফরে যেতে রাজি নই। পরিস্থিতি যখন ভালো হবে তখন আমরা নতুন করে সফর নিয়ে ভাববো।’
স্পোর্টস ডেস্ক, লক্ষ্মীপুর টিভি।

যুগ্ম সম্পাদক পদে পূনরায় প্রার্থী হয়ে সকলের সমর্থন ও দোয়া চাইলেন ” জনাব মোঃ আবদুল হান্নান”

নিজস্ব প্রতিবেদকঃ
বৃহত্তর নোয়াখালী পেপার মার্চেন্ট বহুমুখী সমবায় সমিতি লিঃ এর কার্যকরী পরিষদের (২০২০-২০২৩) নির্বাচনে আবারও যুগ্ন সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছেন সিফাত এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী জনাব মোঃ আবদুল হান্নান।
তিনি বিগত ৬ বছর যাবত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সহিত সমিতির সম্মানিত সদস্য দের স্বার্থ অক্ষুণ্ন রেখে প্রথমে পরিচালক ও সদ্যবিদায়ী কমিটিতে যুগ্ন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
আসন্ন ১৫ অক্টোবর ২০২০ এ অনুষ্ঠিতব্য কার্যকরী পরিষদের (২০২০-২৩) নির্বাচনে
তিনি আপনাদের দোয়া, সহযোগিতা ও ভোট একান্ত ভাবে কামনা করছেন।
যুগ্ন সম্পাদক প্রার্থী জনাব আবদুল হান্নান লক্ষ্মীপুর টিভি কে জানান- বিগত দিনে আমি সততা, নিষ্ঠার সহিত সদস্যদের স্বার্থ রক্ষায় ও সমিতির প্রয়োজনে সকল কাজে সচেষ্ট ছিলাম, সদস্যদের সকল প্রয়োজনে নিজেকে উজাড় করে তাদের পাশে দাঁড়িয়েছি। এই সমিতি আমার কাছে আমার পরিবারের মতো এবং সমিতির প্রতিটি সদস্য আমার পরিবারের সদস্য হিসেবে আমি মূল্যায়ন করি। আমি সকল সদস্যদের নিকট সহযোগিতা ও দোয়া চাই। সদস্যরা যদি উনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন আমি সদস্যদের স্বার্থ রক্ষার্থে অতিতের মতো সচেষ্ট থাকবো এবং বিগত মেয়াদের অসম্পূর্ন কাজগুলো সঠিকভাবে সম্পূর্ন করতে সমর্থ হবো, ইনশাহ্আল্লাহ।

সৌদি আরবকে ফ্লাইট সংখ্যা বাড়ানোর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

করোনা মহামারির কারণে আটকেপড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের সেদেশে ফেরত যাওয়ার সুবিধার্থে প্রয়োজনীয় ফ্লাইট সংখ্যা বাড়ানোতে সৌদি আরবকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।আজ রোববার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে ফোনে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ অনুরোধ করেন। খবর, ইউএনবি’র।

এ সময় ড. মোমেন আকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা প্রদানে সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলে অনুমতি দেয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান।একই সাথে দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতি দেয়ার জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান আব্দুল মোমেন। বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ বিমান চলাচলের অনুমতি দেয়া হয়েছে।

সৌদি সরকার প্রবাসী শ্রমিকদের তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা সমাধানে গত বুধবার ইতিবাচকভাবে সাড়া দেয়। শনিবার ভোরে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট এসভি-৮০২ করে তিন শতাধিক যাত্রীর প্রথম দল দেশটির উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।

এদিকে, প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে সহায়তা করার জন্য রবিবার টানা চতুর্থদিনের মতো টিকিট বিক্রি অব্যাহত রেখেছে সৌদি এয়ারলাইন্স। ইতোমধ্যে যারা টোকেন পেয়েছেন সকাল থেকেই তারা টিকিট সংগ্রহ করছেন।

সৌদি আরবে ফেরার টিকিটের জন্য অভিবাসী শ্রমিকরা ঢাকায় বিক্ষোভ প্রদর্শন করার একদিন পর বৃহস্পতিবার সকাল থেকে বাংলাদেশি প্রবাসীদের জন্য টিকিট প্রদান শুরু করে সৌদি এয়ারলাইন্স।

তারা রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরলেও করোনাভাইরাস মহামারির মধ্যে বিমানের ফ্লাইটের অভাবে সৌদি ফিরতে পারেননি।

এর প্রেক্ষিতে ভিসা ও আকামার মেয়াদ বৃদ্ধি এবং সৌদি আরবে ফেরতের টিকিটের ব্যবস্থা করার দাবিতে ইস্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন অভিবাসী শ্রমিকরা।গত বুধবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানান, বিমান ও সৌদি উভয় এয়ারলাইন্সই ফ্লাইট পরিচালনার অনুমতি পাওয়ায় প্রবাসী বাংলাদেশিরা তাদের কর্মস্থলে ফিরে যেতে পারবেন।

তিনি বলেন, সৌদি সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অবতরণের অনুমতি দিয়েছে যা সুষ্ঠুভাবে বাংলাদেশিদের সৌদি যেতে সহায়তা করবে।
বাংলাদেশ সরকারও সৌদির সকল এয়ারলাইন্সকে অবতরণের এবং বাংলাদেশিদের সৌদিতে ফেরত নেয়ার অনুমতি দিয়েছে, বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, যারা তাদের কর্মস্থলে ফিরতে চান, সৌদি সরকার তাদের ভিসার মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে।কয়েকজনের ভিসার মেয়াদ শেষ হয়েছে, এমন না যে সবার ভিসার মেয়াদ শেষ,’ বলেন পররাষ্ট্রমন্ত্রী।যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া রবিবার থেকে শুরু হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের শ্রমিকদের আকামা আরও ২৪ দিন বৈধ থাকবে এবং প্রয়োজনে আরও বাড়ানো হবে। এর আগে দেশে আটকা পড়াদের জন্য মোট তিন দফায় বাংলাদেশিদের আকামার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার।

আকামার সর্বশেষ বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর। এমন পরিস্থিতিতে ৩০ সেপ্টেম্বরের পর আকামার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর অনুরোধ জানিয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি চিঠি পাঠায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস।

সৌদি রাজ’তন্ত্রের বিরু’দ্ধে রাজনৈতিক দল গঠন

সৌদি আরবের রাজ’তন্ত্রকে চ্যালেঞ্জ জানিয়ে ভিন্নমতাবলম্বীরা গঠন করলো বিরোধী দল। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় নির্বাসিত দেশটির নাগরিকেরা ‘ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি’ নামের রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। বাদশাহ সালমানের নেতৃ’ত্বের বিরু’দ্ধে এটাই সৌদি আরবে প্রথম সংগঠিত রাজনৈতিক প্রতিরোধ।

মধ্যপ্রাচ্যে নিখুঁত রাজতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত একটি রাষ্ট্র সৌদি আরব। সেখানে রাজনৈতিক বিরোধিতার কোনো সুযোগ নেই। অতীতে যারাই এ ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছেন,দিতে হয়েছে চড়া মূল্য। সৌদি রাজপরিবারের বিরোধিতা করায় অনেককেই যেতে হয়েছে নির্বাসনে। তাদের বড় অংশই বসবাস করছেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং কানাডায়।এতোদিন বিদেশ থেকেই সৌদি আরবের শাসন ব্যবস্থার সমালোচনা করে আসছিলেন তারা। অবশেষে ২৩ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গঠন করেছেন রাজনৈতিক দল ‘ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি’। বাদশাহ সালমানের নেতৃত্বের বিরুদ্ধে এটাই প্রথম সংগঠিত রাজনৈতিক প্রতিরোধ।

এই দলের নেতৃস্থানীয় পর্যায়ে আছেন লন্ডনভিত্তিক মানবাধিকারকর্মী ইয়াহা আসিরি। সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষাবিদ মাদায়ি আল-রশিদ, গবেষক সাঈদ বিন নাসের আল-গামদি, যুক্তরাষ্ট্রে নির্বাসিত আবদুল্লাহ আলাউদ এবং কানাডায় বসবাসরত ওমর আবদুল আজিজ।
ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টির নেতা ইয়াহা আসিরি বলেন, ‘চরম এক সংকটময় মুহূর্তে আমরা এই দল গঠনের ঘোষণা দিয়েছি। আমাদের লক্ষ্য গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং শাসনকাজে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানো।

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা মানেই প্রবল ক্ষমতাধর সৌদি রাজতান্ত্রিক ব্যবস্থার পতন নয়। তবে তেলের দাম হ্রাস পাওয়ার পাশাপাশি জি-২০ বৈঠক নিয়ে ব্যস্ত সৌদি শাসকের জন্য এটি স্পষ্টত একটি চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে।
আরব উপসাগরীয় অঞ্চলের শক্তিধর এই দেশটিতে এর আগেও ২০০৭ ও ২০১১ সালে সৌদি আরবে বিরোধী দল গঠনের উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু সেসব প্রচেষ্টা বেশি দূর এগোতে পারেনি।কারণ ক্ষমতাসীন রাজপরিবার সেই সময় রাজনৈতিক দল গঠনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যাপক দমন-পীড়ন অভিযান পরিচালনা ও গ্রেফ’তার করে ।