এবার সালমান-ক্যাটরিনার জীবনে ‘ভিলেন’ ইমরান

টাইগার সিক্যুয়েলের আগের দুটি ছবিতে রোমান্স ও অ্যাকশন করতে দেখা গেছে জনপ্রিয় বলিউড জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ জুটিকে। জানা গেছে, এবার টাইগার পার্ট থ্রি আনতে চলেছে প্রযোজনা সংস্থা। যেখানে সালমান ও ক্যাটরিনা সঙ্গে মূখ্য ভিলেনের চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। খবর জিনিউজের।

ছবির গল্পে ইমরান ভিলেন হয়ে ধরা দেবেন সালমান ও ক্যাটরিনার জীবনে। খলচরিত্রে তাকে নির্বাচন করেছেন ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস। আগামী মার্চ থেকে টাইগার পার্ট থ্রির শুটিং শুরু হবে। এর আগে, ভারত ছবির পর সালমানের সঙ্গে আর দেখা যায়নি ক্যাটরিনাকে। সালমান বর্তমানে অন্তিম ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।

আল-জাজিরার অপপ্রচারে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আল-জাজিরার বিভ্রান্তিমূলক অপপ্রচারের নেপথ্যে দেশ-বিদেশে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে।

তিনি বলেন, অতীতেও শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয় এবং আল-জাজিরার আজগুবি রিপোর্টও মিথ্যা বলে প্রমাণিত হবে।

আজ বিকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
দেশে-বিদেশে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল সরকার ও আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরানোর জন্য সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মাটি ও মানুষের দল, এ দলের শিকড় অনেক গভীরে প্রোথিত। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ। এ ঐক্যে ফাটল ধরানোর কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।

১১ ফেব্রুয়ারি বসুরহাট পৌর মেয়রের গাড়িতে হামলরি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইতিমধ্যেই চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিএমপি কমিশনার ও ফেনীর পুলিশ সুপারের সাথে এ বিষয়ে কথা হয়েছে।

ওবায়দুল কাদের সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে তদন্ত করার মাধ্যমে সঠিক তথ্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

অতি সম্প্রতি আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীকে পুলিশ দিয়ে ডাকা বিষয়ে মিডিয়ায় প্রকাশিত খবর প্রসঙ্গে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, দলীয় অফিসে কোন নেতাকর্মীকে পুলিশ দিয়ে ডাকার দৃষ্টান্ত নেই, কাউকে সাংগঠনিক প্রয়োজন হলে অফিস থেকে এসএমএস অথবা ফোন করে ডাকা হয়।

আওয়ামী লীগের যে সব শাখায় সাংগঠনিক সংকট রয়েছে সে সব শাখায় ২১ ফেব্রুয়ারির পর অনুষ্ঠেয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সংকট নিরসনে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান ওবায়দুল কাদের।

নেতিবাচক রাজনীতির জন্যই আন্দোলন ও নির্বাচনে বিএনপি বার বার পরাজিত, অপরদিকে শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়নে জনগণ খুশি, এটাই বিএনপির অন্তর জ্বালার কারণ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সাম্প্রতিক পৌরসভা নির্বাচনগুলোতে বিএনপির পরাজয় হয়েছে তাদের অপরাজনীতির জন্য উল্লেখ করে কাদের বলেন, সামনের নির্বাচনগুলোতেও পরাজয় নিশ্চিত জেনে নিজেদের রক্ষা করার জন্য অপপ্রচারে নেমেছে বিএনপি।

দেশে-বিদেশে এখন বিএনপি অপপ্রচার ও ষড়যন্ত্র করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, কর্মীদের রোষানল থেকে বাঁচার জন্য বিএনপি নেতারা হাকডাক দিচ্ছে, কিন্তু তাদের আন্দোলনের ডাকে জনগণের পক্ষ থেকে কোন সাড়া নেই।

তিনি আবারও বলেন, টেমস নদীর ওপার থেকে ডাকা আন্দোলন পদ্মা-মেঘনা-যমুনায় জোয়ার আসবে না।

বিএনপি নেতাদের সরকারের পদত্যাগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত এক যুগ ধরে তাদের এ দাবি শুনছি, কিন্তু তাদের আন্দোলন এখন জনগণ দ্বারা প্রত্যাখ্যাত।

তিনি বলেন, সরকারের পদত্যাগ নয় বরং বিএনপির মত দলকে জনবিচ্ছিন্ন করার জন্য তাদের টপ টু বটম নেতাদের পদত্যাগ করা উচিত।

বিএনপির ভাইস চেয়ারম্যান সামনে বিএনপি ক্ষমতায় আসবে: দুদু

ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপিকে ২০০৬/০৭ সালে একটি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হয়েছিল, কোনো ভোটের মাধ্যমে নয়। একবার যদি ভোট হয় আপনাদের অস্তিত্ব রক্ষা করাই কঠিন হবে।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় সরকারকে হুঁশিয়ার করে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে এ সভার আয়োজন করে জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল।

শামসুজ্জামান দুদু বলেন, সামনে বিএনপি ক্ষমতায় আসবে, এটা মাথায় রাখেন। জাতির নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান তারা সবাই পৃথিবী ছেড়ে চলে গেছেন। তাদের যা যা ভূমিকা তা ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে। আমরা আমাদের সেই পূর্বপুরুষদের সফলতা-ব্যর্থতা নিয়েই সামনের দিকে এগিয়ে যাই। তাদের এক একজনকে আমরা তো এক এক রকমভাবে দেখতে পারি। কিন্তু তাদের যে অর্জন তা আমরা কেড়ে নেব, ফেলে দেব, পদদলিত করব? বাঙালি ছাড়া পৃথিবীর অন্য কোনো জাতি তাদের শ্রেষ্ঠ সন্তানদের এভাবে অপমান করতে পারে, এটা আমার জানা নেই।
তিনি বলেন, লজ্জার তো একটা সীমা থাকে। এ কোন বাংলাদেশে এসে আমরা দাঁড়িয়েছি? শহীদ জিয়াউর রহমান হচ্ছেন বাংলাদেশের অন্যতম বীর। শুধু যোদ্ধা বললে কম বলা হবে।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে দুদু বলেন, রাস্তায় নামতে হবে। এর কোনো বিকল্প নাই। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে আন্দোলন-সংগ্রামের কোনো বিকল্প নাই। তাই আপনারা রাস্তায় নামার জন্য তৈরি হোন।

ভারতে স্বর্ণের বাজারে দর পতন

বিশ্বজুড়ে কমেছে স্বর্ণের দাম। এই ধাক্কায় ভারতের বাজারেও দাম কমেছে স্বর্ণের। জানা গেছে দিল্লিতে ১০ গ্রাম সোনার দাম হল ৪৬,৮৪৭ রুপি। যা আগের দামের থেকে প্রায় ৬৬১ রুপি কম। খবর হিন্দুস্তান টাইমস এর।

ভারতীয় মিডিয়া বলছে, বিশ্ববাজারের প্রভাব ও ডলারের তুলনায় টাকা শক্তিশালী হওয়ার জেরে স্বর্ণ বাজারে এই দর পতন। ভারতের আজ কিছুটা কমেছে রুপার দামও। দিল্লিতে এক কিলো রুপার দাম ৬৭,৮৯৪ রুপি।

অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে সোনার দাম হয়েছে প্রতি আউন্স প্রতি ১৮১৫ ডলার। অন্যদিকে রুপার দাম আউন্স প্রতি ২৬.৯৬ ডলার। তবে আন্তর্জাতিক বাজারে এই বছরে সোনার দাম আউন্স পিছু ১৯৫০ ডলার হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

শঙ্কায় বাইডেন, যুক্তরাষ্ট্রের খাবারেও ভাগ বসাতে পারে চীন

যদি আমরা নড়েচড়ে না বসি, তাহলে চীন আমাদের খাবারেও ভাগ বসাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’র সঙ্গে দুই ঘণ্টাব্যাপী ফোনালাপের পর সিনেটরদের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।

চীনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে হবে জানিয়ে বাইডেন সিনেটরদের বলেন, ‘চীন পরিবহন, পরিবেশ ও বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে। আমাদের এসব খাতে পদক্ষেপ বাড়াতে হবে।’

মার্কিন প্রেসিডেন্টের আশঙ্কা চীন আমেরিকার অধিকার হরণ করবে। তিনি বলেন, ‘বেইজিং দমনমূলক ও অন্যায্য বাণিজ্য নীতি অনুসরণ করছে। তাইওয়ান, হংকং ও জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে।

মিয়ানমারে জেনারেলদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মিয়ানমারে সেনাশাসনবিরোধী আন্দোলন অব্যাহত আছে। বৃহস্পতিবার ষষ্ঠ দিনেও রাজধানী নেপিদোসহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেন নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় প্ল্যাকার্ড ও স্লোগানে জান্তা সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। এদিন ইয়াঙ্গুনে সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় নামেন অভিনেতা-অভিনেত্রী, মডেল ও শিল্পীরা। এদিকে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ সংক্রান্ত নির্বাহী আদেশে অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার রাতে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী কিয়াও টিন্ট সুইসহ আরও চার শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে দেশটির সেনাবাহিনী। খবর বিবিসি, এএফপি ও রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমের।

বৃহস্পতিবার সকাল থেকে মিয়ানমারের রাজপথে নামেন হাজার হাজার আন্দোলনকারী। এ সময় তাদের হাতে ছিল ‘সেনাশাসন মানি না’, ‘সেনাকে নয় মিয়ানমারকে সমর্থন দাও’ ইত্যাদি লেখা ব্যানার ও প্ল্যাকার্ড। ইয়াঙ্গুনে বিক্ষোভে যোগ দেন দেশটির প্রখ্যাত অভিনেতা পাইং তাখোনসহ অনেক মডেল ও অভিনেতা-অভিনেত্রী। গিটার হাতে রাস্তায় নামেন শিল্পীরা। প্রতিবাদী গান গেয়ে সেনাশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা। বিভিন্ন শহরে বৈদ্যুতিক মোমবাতি হাতে রাতেও বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীর। অনেকে বাসাবাড়ি থেকেও তিন আঙুল দেখিয়ে প্রতিবাদ জানান। এ সময় বিভিন্ন রাস্তায় পুলিশকে ব্যারিকেড দিতে দেখা গেছে।

১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। অভ্যুত্থান রক্তপাতহীন হলেও এখন গণবিক্ষোভ দমনে বলপ্রয়োগ শুরু করেছে জান্তা। মঙ্গলবার নেপিদোয় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মিয়ানমার পুলিশ প্রথমে জলকামান এবং পরে রাবার বুলেট ব্যবহার করে। নেপিদোর বিক্ষোভে মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এক নারী।

এদিকে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের নেতাদের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা আরোপের নির্বাহী আদেশ ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাইডেন এই প্রথম নিষেধাজ্ঞার পদক্ষেপ প্রয়োগ করলেন। বাইডেন ঘোষিত এ নিষেধাজ্ঞার আওতায় আসবে মিয়ানমারে সেনা অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সামরিক কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য ও সেনাবাহিনীসংশ্লিষ্ট ব্যবসা। যুক্তরাষ্ট্রে থাকা এক বিলিয়ন ডলারের সরকারি তহবিল মিয়ানমারের সেনাবাহিনী যাতে ব্যবহার করতে না-পারে, সে জন্যও পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাইডেন জানান, তার প্রশাসন এ সপ্তাহেই নিষেধাজ্ঞার প্রথম লক্ষ্যগুলো ঠিক করবে।

বাইডেন বলেন, আমরা মিয়ানমারের ওপর কঠোর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছি। যুক্তরাষ্ট্রে মিয়ানমার সরকারের সম্পদ জব্দ করতে যাচ্ছি। তবে স্বাস্থ্যসেবা, সুশীল সমাজসহ যেসব ক্ষেত্রের সঙ্গে মিয়ানমারের জনসাধারণের প্রত্যক্ষ সুযোগ-সুবিধা পাওয়ার বিষয় জড়িত রয়েছে, সেগুলোর প্রতি আমরা সমর্থন জানাব।

বাইডেন বলেন, মিয়ানমারের জনগণ প্রতিবাদ জানাচ্ছেন। তাদের এ প্রতিবাদ পুরো বিশ্ব দেখছে। এ বিক্ষোভ-প্রতিবাদ বাড়ছে। যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে, তাদের বিরুদ্ধে সহিংসতা গ্রহণযোগ্য নয়। সহিংসতা বন্ধের আহ্বান জানান বাইডেন।

সু চির চার ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার : বুধবার রাতে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী কিয়াও টিন্ট সুইসহ আরও চারজনকে গ্রেফতার করেছে দেশটির সেনাবাহিনী। কিয়াও সু চির মন্ত্রী ছিলেন। সামরিক সরকারের কাছে গণতান্ত্রিক শাসন ফিরিয়ে দিতে মিয়ানমারে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ ধরনের প্রতিবাদ দমনেই ধরপাকড় অব্যাহত রয়েছে। এমনটা মনে করছে সু চির দল এনএলডির নেতারা। এর আগে সু চিসহ মিয়ানমারের প্রেসিডেন্ট ও সরকারের মন্ত্রীদের আটক করা হয়। বর্তমানে তারা গৃহবন্দি অবস্থায় আছেন।

চিকিৎসক-নার্সদের প্রণোদনার জন্য ৯ কোটি টাকা চায় স্বাস্থ্য বিভাগ

করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত ৮০০ চিকিৎসক, ৪৬৯ নার্স এবং ৫৪১ জন স্বাস্থ্যকর্মীর প্রণোদনার জন্য ৯ কোটি ৩৩ লাখ টাকা অর্থ বরাদ্দ চেয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের বাজেট শাখার পাঠানো চিঠিতে ওই চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ২ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ বরাদ্দ চাওয়া হয়। চিঠিতে ১৪টি প্রতিষ্ঠানের ৮০০ জন চিকিৎসক, ৪৬৯ জন নার্স এবং ৫৪১ জন স্বাস্থ্যকর্মীর জন্য এককালীন বিশেষ সম্মানির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশের কথা উল্লেখ করা হয়।

যেভাবে বরাদ্দ চাওয়া হয়েছে :

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর ৫৪ জন চিকিৎসক, ২৭ জন নার্স এবং ২৬ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৬২ লাখ ১ হাজার ৭৮০ টাকা। চট্টগ্রামের আন্দরকিল্লার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ১৩৫ জন চিকিৎসক, ১৮২ জন নার্স এবং ৬৬ জন স্বাস্থ্যকর্মীর জন্য ১ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ২০ টাকা, কক্সবাজারের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ৩৯ জন চিকিৎসক এবং ৪০ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৪৬ লাখ ৭৬ হাজার ২২০ টাকা, ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৬৬ জন চিকিৎসক, ৭০ জন নার্স এবং ৭৩ জন স্বাস্থ্যকর্মীর জন্য ১ কোটি ১১ লাখ ২৭ হাজার ৯৮০ টাকা।

নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৪৫ জন চিকিৎসক, ৪৪ জন নার্স এবং ৪৪ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৬০ লাখ ৯৩ হাজার ৪৪০ টাকা, ব্রাক্ষ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৫১ জন চিকিৎসক এবং ৬১ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৫০ লাখ ৮৪ হাজার ৮৪০ টাকা, চট্টগ্রামের ১০০ শয্যা রেলওয়ে কোভিড ১৯ আইসোলেশন হাসপাতালের ১১ জন চিকিৎসক, ৯ জন নার্স এবং ১৩ জন স্বাস্থ্যকর্মীর জন্য ১৩ লাখ ৯ হাজার ৮৮০ টাকা, চট্টগ্রামের স্বাস্থ্য বন্দর কর্মকর্তার কার্যালয়ের ৯ জন চিকিৎসক, ১ জন নার্স এবং ২২ জন স্বাস্থ্যকর্মীর জন্য ১৪ লাখ ৯১ হাজার ৫৪০ টাকা, পার্বত্য জেলা রাঙামাটি জেনারেল হাসপাতালের ১৬ জন চিকিৎসক, ৩২ জন নার্স এবং ২৬ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৩২ লাখ ৫৮ হাজার ২৩০ টাকা, বান্দরবান সদর হাসপাতালের ১৬ জন চিকিৎসক, ২৬ জন নার্স এবং ৩৭ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৩৩ লাখ ৯১ হাজার ৪৪০ টাকা, লক্ষীপুর জেলা সদর হাসপাতালের ১৩ জন চিকিৎসক, ১৭ জন নার্স এবং ১৩ জন স্বাস্থ্যকর্মীর জন্য ২১ লাখ ২২ হাজার ২৬০ টাকা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১৫০ জন চিকিৎসক এবং ৭১ জন স্বাস্থ্যকর্মীর জন্য ১ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ৩০০ টাকা।

বসুন্ধরা কনভেনশন সেন্টার গ্রিড হাসপাতালের ১৬৯ জন চিকিৎসক, এবং ১২ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৯৪ লাখ ৫৫ হাজার ২৬০ টাকা এবং লালমনিরহাটের ১০০ শয্যা বিশিস্ট হাসপতালের ২৬ জন চিকিৎসক, ৬১ জন নার্স এবং ৩৭ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৬০ লাখ ৬৬ হাজার ৬২০ টাকা।
যেভাবে বরাদ্দ চাওয়া হয়েছে :

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর ৫৪ জন চিকিৎসক, ২৭ জন নার্স এবং ২৬ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৬২ লাখ ১ হাজার ৭৮০ টাকা। চট্টগ্রামের আন্দরকিল্লার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ১৩৫ জন চিকিৎসক, ১৮২ জন নার্স এবং ৬৬ জন স্বাস্থ্যকর্মীর জন্য ১ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ২০ টাকা, কক্সবাজারের ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ৩৯ জন চিকিৎসক এবং ৪০ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৪৬ লাখ ৭৬ হাজার ২২০ টাকা, ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৬৬ জন চিকিৎসক, ৭০ জন নার্স এবং ৭৩ জন স্বাস্থ্যকর্মীর জন্য ১ কোটি ১১ লাখ ২৭ হাজার ৯৮০ টাকা।

নোয়াখালীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৪৫ জন চিকিৎসক, ৪৪ জন নার্স এবং ৪৪ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৬০ লাখ ৯৩ হাজার ৪৪০ টাকা, ব্রাক্ষ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৫১ জন চিকিৎসক এবং ৬১ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৫০ লাখ ৮৪ হাজার ৮৪০ টাকা, চট্টগ্রামের ১০০ শয্যা রেলওয়ে কোভিড ১৯ আইসোলেশন হাসপাতালের ১১ জন চিকিৎসক, ৯ জন নার্স এবং ১৩ জন স্বাস্থ্যকর্মীর জন্য ১৩ লাখ ৯ হাজার ৮৮০ টাকা, চট্টগ্রামের স্বাস্থ্য বন্দর কর্মকর্তার কার্যালয়ের ৯ জন চিকিৎসক, ১ জন নার্স এবং ২২ জন স্বাস্থ্যকর্মীর জন্য ১৪ লাখ ৯১ হাজার ৫৪০ টাকা, পার্বত্য জেলা রাঙামাটি জেনারেল হাসপাতালের ১৬ জন চিকিৎসক, ৩২ জন নার্স এবং ২৬ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৩২ লাখ ৫৮ হাজার ২৩০ টাকা, বান্দরবান সদর হাসপাতালের ১৬ জন চিকিৎসক, ২৬ জন নার্স এবং ৩৭ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৩৩ লাখ ৯১ হাজার ৪৪০ টাকা, লক্ষীপুর জেলা সদর হাসপাতালের ১৩ জন চিকিৎসক, ১৭ জন নার্স এবং ১৩ জন স্বাস্থ্যকর্মীর জন্য ২১ লাখ ২২ হাজার ২৬০ টাকা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ১৫০ জন চিকিৎসক এবং ৭১ জন স্বাস্থ্যকর্মীর জন্য ১ কোটি ৩১ লাখ ৭৭ হাজার ৩০০ টাকা।

বসুন্ধরা কনভেনশন সেন্টার গ্রিড হাসপাতালের ১৬৯ জন চিকিৎসক, এবং ১২ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৯৪ লাখ ৫৫ হাজার ২৬০ টাকা এবং লালমনিরহাটের ১০০ শয্যা বিশিস্ট হাসপতালের ২৬ জন চিকিৎসক, ৬১ জন নার্স এবং ৩৭ জন স্বাস্থ্যকর্মীর জন্য ৬০ লাখ ৬৬ হাজার ৬২০ টাকা।

ক্যান্সারে আক্রান্ত অভিনেতা আব্দুল কাদের, অবস্থা গুরুতর

দেশের জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের ক্যান্সারে আক্রান্ত। তার প্যানক্রিসের (অগ্ন্যাশয়) ক্যান্সার জটিল আকারে ছড়িয়ে পড়েছে পুরো শরীরে। অবস্থা গুরুতর হওয়ায় জরুরি ভিত্তিতে তাকে ভারতের চেন্নাইয়ের ভেলোর শহরের সিএমসি হাসপাতালে নেয়া হয়। সেখানে ভর্তি করে চলছে তার চিকিৎসা।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।এর আগে গত ১৫ ডিসেম্বর আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা তার দাদার অসুস্থতার খবর জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আমার দাদা অভিনেতা আব্দুল কাদের বর্তমানে চেন্নাই সিএমসি ভেলোর হসপিটালে চিকিৎসাধীন। আমার দাদার জন্য সবাই দোয়া করবেন। সে যেন আমাদের মাঝে আবার সুস্থভাবে ফিরে আসতে পারে।’

এরপর বিষয়টির সত্যতা জানতে যোগাযোগ করলে শিল্পী সংঘ থেকে নিশ্চিত করা হয় যে, গত ৮ ডিসেম্বর এই অভিনেতাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে আব্দুল কাদেরের শারীরিক অবস্থা বেশ গুরুতর।নাসিম বলেন, ‘আব্দুল কাদের ভাই দীর্ঘদিন ধরেই অসুস্থ। সম্প্রতি তার শারীরিক অবস্থা গুরুতর হলে চেন্নাইয়ে নেয়া হয়। তবে উনার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমে সিঙ্গাপুরে নেওয়ার কথা ছিল। কিন্তু ভিসা জটিলতায় অবশেষে চেন্নাইয়ে নেয়া হয়েছে। উনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। সবার কাছে দোয়া চাই উনার জন্য।’

আব্দুল কাদের হুমায়ূন আহমেদের লেখা ‘কোথাও কেউ নেই’ ধারাবাহিক নাটকে ‘বদি’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান। এছাড়া তিনি হুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নাটকে দুলাভাই চরিত্রেও দারুণ প্রশংসিত হন। বহু একক ও ধারাবাহিক নাটকের পাশাপাশি তাকে নিয়মিত দেখা গেছে বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে। রং নাম্বার’সহ কিছু সিনেমায়ও অভিনয়ের মুন্সিয়ানা দেখিয়েছেন আব্দুল কাদের।

লক্ষ্মীপুর জেলার পরিচিতি

যারা লক্ষ্মীপুর জেলা চিনেন না।
বাড়ি লক্ষ্মীপুর বললে যারা নোয়াখাইল্লা বলে মুখ ভেংচি দেন তাদের জন্য।
*রাজা লক্ষ্মী নারায়ণের নামানুসারে এ
জেলার নামকরণ করা হয়।
এ জেলার আয়তন ১৪৫৬ বর্গ কিলোমিটার।
*১৯৮৪ সালে নোয়াখালী জেলা থেকে বিভক্ত হয়ে লক্ষ্মীপুর জেলায় রুপান্তরিত হয়।
*লক্ষ্মীপুর জেলার উত্তরে চাঁদপুর, দক্ষিনে নোয়াখালী, পূর্বে নোয়াখালী, পশ্চিমে ভোলা ও বরিশাল।
*এ জেলা ৫ টি উপজেলা নিয়ে গঠিত।লক্ষ্মীপুর সদর, কমলনগর,রায়পুর,রামগঞ্জ ও রামগতি।
মেঘনা ও ডাকাতিয়া নদীকে ঘিরে লক্ষ্মীপুর।
*এ জেলায় ঐতিহাসিক ও দর্শনীয় স্হান গুলো হচ্ছে : আলেকজান্ডার মেঘনা বীচ, কমরেড তোয়াহা স্মৃতিসৌধ, কমলা সুন্দরী দীঘি, দত্তপাড়া কালীমাতা দেবোত্তর ও মোহনগঞ্জ অাশ্রম, মেঘনা নদী, রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র (এশিয়ায় বৃহত্তম)
শাহাপুর নীল কুঠিবাড়ী, হরিশচর দরগাহ, শ্রীরামপুর রাজবাড়ি (রামগঞ্জ), ঐদারা দিঘি, খোয়াসাগর দিঘি, শ্রী জিউ কুঠি আখড়া, রামগতির রাণী ভবানী কামদা মাঠ,শহরের তিতাখাঁ জামে মসজিদ, মজুপুর মটকা মসজিদ,আব্দুল্লাহপুর জামে মসজিদ,দালালবাজারের জমিদার বাড়ী, রায়পুরের জ্বীনের মসজিদ।
লক্ষ্মীপুর জেলার মানুষ সর্বদা ব্যক্তিত্ব সম্পর্কে সচেতন।তারা তাদের অর্থনৈতিক অবস্হা ও ভালভাবে বেঁচে থাকতে প্রচন্ড পরিশ্রম করে।
*দক্ষিণাঞ্চলের আমার প্রিয় লক্ষ্মীপুর নারকেল – সুপারির জন্য প্রসিদ্ধ হলেও গত কয়েক বছরে ঘটে গেছে নীরব সয়াবিন বিপ্লব।দেশে উৎপাদিত সয়াবিনের প্রায় ৮০ ভাগই উৎপন্ন হয়ে থাকে এ অঞ্চলে। দেশের শীর্ষে সয়াবিন উৎপাদনকারী জেলা হিসেবে ইতোমধ্যে এটি তালিকায় স্হান করে নিয়েছে। লক্ষ্মীপুর “কোকোনাট কুইন অব বাংলাদেশ” ও “সয়াল্যান্ড” নামে বিখ্যাত।
*রায়পুর মৎস প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র ( এশিয়ায় বৃহত্তম)
পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য রামগতি একটি উপযুক্ত স্হান। এখানকার নৈসর্গিক দৃশ্য খুবই মনোরোম।রামগতি ভ্রমণের সময় পর্যটকরা সেখানকার মহিষের দুধে তৈরী ঐতিহ্যবাহী দই কে প্রাধান্য দেয়।এখানে কুয়াকাটার মত সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অবলোকন করা যায়।রঙ – বেরঙের পাল তোলা নৌকার সারি পর্যটকদের দৃষ্টি কাড়ে। বন বিভাগের বিশাল বনায়ন, কেয়াবনের সবুজ বেস্টুনী ও নজরে আসবে।
মজু চৌধুরীর ঘাট এলাকা, রায়পুর হতে রামগতি সংলগ্ন মেঘনা নদী ইলিশ মাছ ধরার জন্য বিখ্যাত। সরাসরি রুপালী ইলিশ আহরণ, রঙ বেরঙের পালের নৌকা, মেঘনার সুনীল জল।
বিখ্যাত ব্যক্তিবর্গ-
*আ স ম আবদুর রব।
* সি এস পি আবদুর রব চৌধুরী।
*অরণ্য আনোয়ার –– লেখক, নাট্যকার ও চলচিত্র পরিচালক।
*আবু হেনা আবদুল আউয়াল –– নজরুল গবেষক, কবি ও সাহিত্যিক।
*আবুল আহসান –– সাবেক সার্ক মহাসচিব।
*আব্দুল মতিন চৌধুরী –– পদার্থবিজ্ঞানী ও প্রাক্তন উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
*আব্দুল হাকিম এডভোকেট –– গণপরিষদ সদস্য ১৯৪৭।
*এ. এস. এম. আবদুর রব –– রাজনীতিবিদ।
*এম. এম. রুহুল আমিন –– বাংলাদেশের ১৬ তম প্রধান বিচারপতি।
*এটিএম শামসুজ্জামান –– অভিনেতা।
*খালেদ মোহাম্মদ আলী –– অল পাকিস্তান ছাত্রলীগ সাধারণ সম্পাদক ১৯৬৯, গণপরিষদ সদস্য ১৯৭০, এমএলএ।
*গোরকিশোর রায় –– জমিদার রাজা।
*তারিন জাহান –– অভিনেত্রী।
*ত্রপা মজুমদার –– অভিনেত্রী।
*দিলারা জামান –– অভিনেত্রী।
*নাছির আহম্মদ ভূঁইয়া –– প্রতিষ্ঠাতা, লক্ষ্মীপুর পৌরসভা।
*নাজিম উদ্দিন মাহমুদ –– লেখক, শিক্ষাবিদ ও বাংলা একাডেমির আজীবন সদস্য।
*নিশাত মজুমদার –– প্রথম বাংলাদেশী নারী এভারেষ্ট বিজয়ী।
*পূর্ণশশী চৌধুরাণী –– দালাল বাজার জমিদার পত্নী ও লক্ষ্মীপুর টাউন লাইব্রেরী ও টাউন হল এর প্রতিষ্ঠাতা।
*বিশ্বম্ভর শূর –– আদিশূরের ৯ম পুত্র, ভুলুয়া রাজ্যের প্রতিষ্ঠাতা।
*মফিজুল্লাহ্‌ কবীর –– ইতিহাসবিদ।
*মমতাজ উদ্দিন চৌধুরী –– ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য।
*মাহফুজ আহমেদ –– অভিনেতা।
*মুজতবা আল মামুন –– কবি ও সাহিত্যিক।
*মুজাফফর আহমদ চৌধুরী –– শিক্ষাবিদ ও প্রাক্তন মন্ত্রী পরিষদ সদস্য।
*মোহাম্মদ তোয়াহা –– ভাষা সৈনিক।
*মোহাম্মদ মাইন উদ্দিন পাঠান –– শিক্ষাবিদ, নাট্যকার, লেখক ও গবেষক।
*মোহাম্মদউল্লাহ –– বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও গণপরিষদের প্রথম স্পিকার।
*মোঃ বদিউজ্জামান –– দুদক চেয়ারম্যান।
*মোঃ রুহুল আমিন –– বাংলাদেশের ১৫ তম প্রধান বিচারপতি।
*রামেন্দু মজুমদার –– অভিনেতা।
*রোজী আফসারী –– অভিনেত্রী।
*শাহ্‌ মিরাণ বোগদাদী –– বড়পীর আবদুল কাদের জিলানীর নাতি, কাঞ্চনপুর দরগাহ বাড়ী। *জাবেরি আল মাদানী –– আওলাদে রাসূল।
*সানাউল্লাহ নূরী –– সাংবাদিক।
*সেলিনা হোসেন –– কথা সাহিত্যিক।
*হোসনে আরা শাহেদ –– ঔপন্যাসিক ও ছোট গল্পকার।
ভাল থাকুক আমার প্রিয় লক্ষ্মীপুর। ভাল থাকুক লক্ষ্মীপুরের লক্ষ্মী মায়ের লক্ষ্মী ছেলে মেয়েরা।

আফগানিস্তানে বোমা হামলায় ১১ শিশুসহ ১৫ জন নিহত

আফগানিস্তানে একটি ধর্মীয় সমাবেশে বোমা হামলায় ১১ জন শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ২০ জন।
শুক্রবার দেশটির গাজনি প্রদেশে বোমাবাহী একটি মোটরসাইকেলে বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। তালেবান এই হামলা চালিয়েছে বলে দাবি করেছেন গাজনির প্রাদেশিক পুলিশ আহমাদ খান সিরাত।দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানান, হামলাকারীরা প্রদেশের রাজধানী গাজনি থেকে ১২০ কিলোমিটার দূরে গিলান জেলায় চলা ধর্মীয় সমাবেশে এই হামলা চালায়। সেখানে কোরআন তেলওয়াতের জন্য বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো হয়েছিল।আফগান সরকার ও তালেবানদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে গত কয়েকমাস ধরে চলা আলোচনার মধ্যেই একের পর এক হামলার ঘটনা ঘটছে দেশটিতে। যদিও কাতারের দোহায় সেপ্টেম্বরে দুই পক্ষের আলোচনার পর জানুয়ারি পর্যন্ত তা স্থগিত রাখা হয়।