বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান- বাইরের দেশে বসে ভিডিও বার্তা দিচ্ছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই অপশক্তি যদি ছোবল মারে থাবা মারে তাহলে গণতন্ত্রের ভিত নষ্ট হয়ে যেতে পারে। আপনার নির্বাচন কমিশন সংস্কারের কাজ হাতে নিয়েছেন এ সংস্কার কাজে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এ তিনমাসের বেশি লাগার কথা নয়। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানান এ্যানি।

জেলা বিএনপির আয়োজনে শনিবার বিকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এ্যানি বলেন, জনগণের চেতনা ও সেন্টিমেন্টকে ধারণ করতে হবে। কারণ জনগণ মনে করছে এখনি এ দেশে একটা নির্বাচন প্রয়োজন। যদি এ দেশে খুব অল্প ও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন না হয় তাহলে ওই ষড়যন্ত্র যেকোনো সময় আমাদের উপর আবার আঘাত হানতে পারে। তাহলে দেশের মানুষের আরেকটি বড় বিপদ কঠিন বিপদ হয়ে যেতে পারে। সংস্কার করতে বেশি সময় না নেওয়ার দাবি জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন- খালেদা জিয়ার উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বিএনপি নেতা মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলীম হুমায়ুন, যুগ্ম আহ্বায়ক রশিদুল হাসান লিঙ্কন, জেলা সেবকদলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুন রশিদ, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুর রহমান মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অপশক্তি ছোবল মারলে গণতন্ত্রের ভীত নষ্ট হয়ে যাবে: এ্যানি

বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অপশক্তি যদি ছোবল মারে তাহলে গণতন্ত্রের ভীত নষ্ট হয়ে যেতে পারে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনা সভায় একথা বলেন তিনি।

এ্যানি বলেন, নির্বাচন কমিশন সংস্কারের কাজে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এই তিন মাসের বেশি লাগার কথা নয়। সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করার আহ্বান জানান এ্যানি।

তিনি আরও বলেন, জনগণের চেতনা ও সেন্টিমেন্টকে ধারণ করতে হবে। কারণ জনগণ মনে করছে এখনি দেশে একটা নির্বাচন প্রয়োজন। যদি দেশে খুব অল্প সময়ের ও যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন না হয় তাহলে ওই ষড়যন্ত্র যে কোনো সময় আবার আঘাত হানতে পারে। তাহলে দেশের মানুষের আরেকটি বড় বিপদ কঠিন বিপদ হয়ে যেতে পারে। এ সময় সংস্কার করতে বেশি সময় না নেয়ার দাবিও জানান তিনি।

কতবার সংসার ভাঙল পরীমণির?

টক অব দ্য টাউন রাজ-পরীর ডিভোর্স ইস্যু। এখন প্রশ্ন উঠেছে: এ নিয়ে কতবার সংসার ভাঙল পরীমণির?

রাজের সঙ্গে বিয়ের আগে পরীর আরও কিছু সম্পর্কের কথা জানা যায়। তবে পরী নিজ থেকে তিনটি বিয়েকে স্বীকৃতি দিয়েছেন। বেশ ঢাকঢোল পিটিয়েই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সেসব বিয়ের কথা।

পরীমণি প্রথম সম্পর্কের কথা জানান ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি। এক সাংবাদিকের প্রেমে জড়ান তিনি। দীর্ঘ সময় প্রেমের পর বাগদানও হয় এই জুটির। স্বামীকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও ঘুরে বেড়ান। কিন্তু সেই সংসার স্থায়িত্ব পায়নি। বিয়ের এক বছর পার না হতেই বিচ্ছেদ ঘটে এ দম্পতির।
২০২০ সালের ৯ মার্চ আবারও বিয়ে করেন পরী। সেদিন রাতে অভিনেত্রী ও পরিচালক হৃদি হকের অফিসে কাজি ডেকে তার সহকারী কামরুজ্জামান রনিকে মাত্র তিন টাকা দেনমোহরে বিয়ে করেন। কিন্তু সে বিয়েও বেশি দিন টেকেনি।
তিন নম্বর ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজকে ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন চিত্রনায়িকা পরীমণি। মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা। সেই খবর প্রকাশ্যে আনেন ২০২২ সালের ১০ জানুয়ারি। এই সংসারও দুই বছরের মাথায় ভেঙে গেল অভিনেত্রীর। স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন তিনি।

এই তিন বিয়ে ও বিচ্ছেদের খবরে পরী ব্যাপক আলোচিত হলেও তাকে ঘিরে আরও কিছু বিয়ে ও বিচ্ছেদের কথা বিভিন্ন সময়েই প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

চলচ্চিত্রে আসার আগে স্মৃতি ওরফে পরীমণি ২০১০ সালে তার এসএসসি পাসের আগেই নানার কথামতো গ্রামের জাকির হোসেনের ছেলে ইসমাইল হোসেনকে পারিবারিকভাবে বিয়ে করেন এবং বিয়ের দু-বছর পর তাদের মধ্যে বিচ্ছেদ হয়। ২০১৬ সালের শুরুর দিকে হঠাৎ ফেসবুকে ভাইরাল হয় পরীণির সঙ্গে দুজনের বিয়ের খবর। এমনকি বিয়ের ছবি, কাবিননামা ও তালাকনামার ছবিও প্রকাশ পায় সে সময়। এক ফেসবুক আইডি থেকে ছবিগুলো শেয়ার করে দাবি করা হয়, পরীমণি ইসমাইল নামের একজনের স্ত্রী।

এর পর ২৮ এপ্রিল ২০১২ সালে কেশবপুরের ফুটবলার ফেরদৌস কবীর সৌরভের সঙ্গে পরীমণির বিয়ে হয় এবং দুর্ভাগ্যবশত সেটিও ভেঙে যায়।

কিছুদিন পরেই ফেসবুকে পাওয়া যায় সৌরভ কবীর নামের আরও একজনের সঙ্গে তার বিয়ের কাবিননামা এবং কিছু ঘনিষ্ঠ ছবি। সিনেমায় অভিষেক হওয়ার ঠিক আগের দু-বছর অর্থাৎ নাটকে অভিনয় করার সময় সেতু নামের এক ফটোগ্রাফারের সঙ্গেও বিয়ের খবর শোনা যায় পরীমণির। তাদের নাকি দুই বছরের সংসারও ছিল।
No description available.
ক্যারিয়ার, সন্তান সবকিছু ঠিক থাকলেও রাজ-পরীর মনোমালিন্যের খবর প্রায়ই উঠে আসত গণমাধ্যমে। তবে এ বিষয়ে রাজ বরাবরই চুপ থাকলেও পরীমণি ঘটা করেই জানান দিতেন তাদের সাংসারিক ঝামেলার কথা। তবে বারবার মিলে গিয়ে তারা ফের শোনাতেন একসঙ্গে থাকতে চাওয়ার আশার বাণীও। তবে আর একসঙ্গে থাকা হলো না রাজ-পরীর। ডিভোর্স নোটিশ পাঠানোর মধ্য দিয়ে নিজেদের সম্পর্কের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিয়েছেন এবার পরীমণি নিজেই।

সালাহউদ্দিন জাকীর প্রয়াণ সাংস্কৃতিক অঙ্গণের অপূরণীয় ক্ষতি: তথ্যমন্ত্রী


২১ সেপ্টেম্বর দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে সদ্যপ্রয়াত চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, ‘সালাহউদ্দীন জাকী ভাই একুশে পদকপ্রাপ্ত, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। সবচেয়ে বড় বিষয়, তিনি একজন সজ্জন ভদ্র মানুষ ছিলেন। তার চলনে, বলনে কোনো বাহুল্য ছিলো না, নিজেকে জাহির করার কোনো প্রবণতা তার মধ্যে কখনো দেখিনি। তার পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে সে জন্য মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি।

২৬ সেপ্টেম্বর শপথবাক্য পাঠ করবেন দেশের ২৪তম প্রধান বিচারপতি

দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে ২৬ সেপ্টেম্বর বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন বিচারপতি ওবায়দুল হাসান। ওই দিন বেলা ১১ টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন। সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রাব্বানী এ তথ্য জানিয়েছেন।

বিচারপতি ওবায়দুল হাসানকে দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে গত ১২ সেপ্টেম্বর নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো: গোলাম সারওয়ার স্বাক্ষরিত এ বিষয়ে ওইদিনই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‍‍`গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারক বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করিয়াছেন।এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।‍‍`

ওবায়দুল হাসান হবেন দেশের ২৪তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বপালনের সময়সীমা ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২১ সালের ৩১ ডিসেম্বর দেশের ২৩ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন হাসান ফয়েজ সিদ্দিকী।
প্রসঙ্গত, বিচারপতি ওবায়দুল হাসান ১৯৫৯ সালের ১১ জানুয়ারি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানাধীন ছয়াশী (হাটনাইয়া) গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আখলাকুল হোসাইন আহমেদ, মায়ের নাম বেগম হোসনে আরা হোসাইন। তার বাবা আখলাকুল হোসাইন আহমেদ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। তিনি গণপরিষদ সদস্য হিসেবে স্বাধীনতার পর বাংলাদেশের সংবিধান রচনায় সক্রিয় অংশ নেন এবং গণপরিষদ গৃহীত সংবিধানে স্বাক্ষর করেন।

আয়মান-মুনজেরিন বিয়ে নিয়ে সমালোচনার ঝড়

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবার ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে আকদ সম্পন্ন করেন এই জুটি। এ খবর অন্তর্জাল আর মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশংসার সাগরে ভাসতে থাকেন আয়মান-মুনজেরিন।সেলিব্রেটি হওয়ার পরও এত সাধারণভাবে এবং মসজিদে বিয়ে করায় অনেক নেটিজেনই মন্তব্য করেন, এ জুটি তরুণ সমাজের জন্য শুধু অনুকরণীয়ই নয় আদর্শও বটে।

বিয়ের এক দিন পর অর্থাৎ শনিবার (১৬ সেপ্টেম্বর) আয়মান ও মুনজেরিন ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে এ জুটি তাদের একটি ছবি পোস্ট করেন। যে ছবিতে রঙিন সাজে ধরা দেন নবদম্পতি। ওই ছবির ক্যাপশনে আয়মান লেখেন, এই হাসি, রং, উৎসবের কেবল তো শুরু ।
রোববার (১৭ সেপ্টেম্বর) আয়মান তার শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের জন্য একটি ভিডিও শেয়ার করেন। ১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শনিবার পোস্ট করা রঙিন সাজের নবদম্পতি আছেন একটি জমকালো পার্টিতে। ওই সাজে পরিবার, বন্ধু আর প্রিয়জনের সঙ্গে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছেন তারা। আর ওই ভিডিও দেখেই নেটিজেনদের একদল তুলেছেন নিন্দার ঝড়।

কী ছিল ওই ভিডিওতে? ১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জাঁকজমকপূর্ণ একটি মঞ্চে নাচে আর গানে মেতে উঠেছেন তারা, যা অনেক নেটিজেনই মেনে নিতে পারছেন না। নেটিজেনের ওই দলের মতে, টাকাপয়সা খরচ করে যদি জাঁকজমকপূর্ণ মঞ্চে নাচে আর গানে মেতে উঠতেই হবে, তবে মসজিদে সিম্পল বিয়ের নাটক তারা না করলেও পারতেন।

বেসরকারি হজ প্যাকেজ ২০২৩ । হজ্জ করতে কত টাকা লাগে

হজ্জ করতে ঠিক কত টাকা লাগে এটির সঠিক জবাব হচ্ছে ৪,৬২,১৫০ টাকা হতে ৬,৮৩,০১৫ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে যদি আপনি সরকারি ব্যবস্থাপনায় হজ্জ করতে যান। বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের হজ্জ প্যাকেজ ঘোষনা করে থাকে। আপনি যদি বেসরকারি ভাবে হজ্জ করতে চান হতে আপনি খরচ বেশি পড়বে ৪-৭ লক্ষ টাকা পর্যন্ত ব্যয় হতে পারে।

হজ্জ করতে হলে ন্যূনতম বয়স ১৮ হতে হবে। ২০২৩ সালে হজ্জ করার সর্বোচ্চ বয়স নির্ধারণ করা হয়েছে ৫০ বছর। ৩০ দিনের ভিসার মেয়াদে হজ্জ করতে যেতে দেওয়া হয়। উমরাহ ভিসা সাধারনত ১৪ দিন, ২১ দিন, ৩০ দিন ও ৪৫ দিনের জন্যে ইস্যু করা হয়। তবে উমরাহ পালন করতে প্রকৃতপক্ষে ২ থেকে ৩ দিনের বেশী সময় লাগেনা। পবিত্র হজ্জ পালনে সর্বমোট প্রায় ১৫ দিন লাগতে পারে। হজ্জের মধ্যে রয়েছে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে মক্কা এবং তার আশেপাশে সংঘটিত একাধিক অনুষ্ঠান।

বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন- বেসরকারি ব্যবস্থাপনায় ২০২৩ খ্রি. (১৪৪৪ হিজরি) সনে নিবন্ধনের জন্য প্রাক-নিবন্ধনের সময় জমাকৃত ৩০,৭৫২.০০ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা হতে জমজম পানি বাবদ – (১৫.০০ সৌ.রি.)=425.85 (চারশত পচিশ টাকা পচাশি পয়সা) টাকা, ১% অতিরিক্ত বাড়ি ভাড়া বাবদ ৬২ সৌ.রি. +১৫% ভ্যাট = ২০২৪.২০ (দুই হাজার চব্বিশ তিয়াত্তর টাকা বিশ পয়সা) টাকা, সার্ভিস চার্জ বাবদ ৮০০.০০ টাকা, হজযাত্রীদের কল্যাণ তহবিল (আপৎকালীন ফান্ড) বাবদ ২০০.০০ (দুইশত) টাকা, প্রশিক্ষণ ফি বাবদ ৩০০.০০ (পাঁচশত) টাকা, প্রাক নিবন্ধন ফি বাবদ ১০০০.০০ টাকা সর্বমোট (425.85+2024.204800.00 ২০০,০০+৩০০.০০+1000.00) = ৪৭৫০.০৫ টাকা কর্তন করে অবশিষ্ট (৩0,752.00 4750.05) = 26001.95 টাকা নিবন্ধনকারী হজ এজেন্সির মোট হজযাত্রী সংখ্যার বিপরীতে সৌদি আরবে প্রদেয় বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ফি IBAN এর মাধ্যমে পরিশোধের নিমিত্ত নিবন্ধনকারী এজেন্সির অনুকূলে হজ এজেন্সির হজ কার্যক্রম সংক্রান্ত ব্যাংক হিসাবে ফেরৎ প্রদান করা হবে।

এজেন্সির সাথে হজযাত্রীর চুক্তি অনুযায়ী প্যাকেজ মূল্যের অবশিষ্ট অর্থ নিবন্ধনকারী সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক একাউন্টে জমা প্রদান করে নিবন্ধন সম্পন্ন করবেন। অর্থ প্রাপ্তি নিশ্চিত হলেই সংশ্লিষ্ট হজ এজেন্সির ইউজার হজযাত্রীকে পিলগ্রিম আইডি প্রদান করবেন। উল্লেখ্য, সংশ্লিষ্ট এজেন্সি বিমান ভাড়া বাবদ অর্থ সংশ্লিষ্ট এয়ারলাইন্স বরাবর টিকিটের জন্য পে-অর্ডার ব্যতীত উত্তোলন করতে পারবে না।

বেসরকারি হজ প্যাকেজ ২০২৩ । হজ্জ করতে কত টাকা লাগে?

বেসরকারি হজ প্যাকেজ ২০২৩ | বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাপ্য সুবিধা ও শর্তসমূহ
হজ ভিসা
সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকেট
মক্কা-আল-মোকাররমায় পবিত্র মসজিদুল হারাম এর বাহিরের চত্ত্বর হতে সর্বোচ্চ ২০০০ মিটার ও মদিনা আল মনোয়ারায় পবিত্র মসজিদে নববী থেকে সর্বোচ্চ ১০০০ মিটারের মধ্যে আবাসন
সাধারণ প্যাকেজের হজযাত্রীগণ সৌদি আরবে কমপক্ষে ৩০ দিন তবে ৪২ দিনের বেশি অবস্থান করতে পারবেন না।
মদিনায় অবস্থান সৌদি বাড়ি ভাড়ার ভিত্তিতে ৮ দিন হতে পারে
কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত হবে
৪-৬ জনের জন্য ১টি সংযুক্ত/কমন গোসলখানা/টয়লেট এর ব্যবস্থা থাকবে
হোটেল/বাড়ির প্রতি কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটর এর ব্যবস্থা থাকবে
প্রতি হাজীর জন্য মিনার তাঁবুতে ম্যাট্রেস, চাদর, কম্বল ও বালিশ এর ব্যবস্থা থাকবে
আরাফায় অবস্থানের জন্য তাঁবুর ব্যবস্থা থাকবে
মুজদালিফায় নিজ ব্যবস্থাপনায় অবস্থান করতে হবে
মিনায় এবং আরাফায় মোয়াল্লেম কর্তৃক খাবার পরিবেশন করা হবে
জেদ্দা-মক্কা, মক্কা- মিনা-আরাফা-মুজদালিফা-মিনা-মক্কা, মক্কা-মদিনা, মদিনা- জেদ্দা এবং মক্কা-জেদ্দায় যাওয়া-আসার জন্য পরিবহন সুবিধা প্রদান করা হবে
মক্কা, মদিনা, মিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে
নিয়মিত সেবন করতে হয় এরূপ ঔষধ ও চিকিৎসা সামগ্রী (ব্লাড সুগার টেস্টের স্ট্রিপ, নিডিল, ইনসুলিন, ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের ঔষধ) অবশ্যই (কমপক্ষে ৪৫ দিনের জন্য) সঙ্গে নিতে হবে। চিকিৎসকের ব্যবস্থাপত্রসহ এরূপ ঔষধ ও চিকিৎসা সামগ্রী মেইন লাগেজে বহন করতে হবে।
হজ ফ্লাইটের পূর্বে হজ ক্যাম্প (ঢাকা আশকোনা) ডরমিটরিতে বিনামূল্যে থাকার ব্যবস্থা থাকবে (হজক্যাম্প ক্যাফেটেরিয়াতে নিজ খরচে খাবার ব্যবস্থা থাকবে)
হজযাত্রী ও গাইডদের প্রয়োজনীয় প্ৰশিক্ষণ প্রদান করা হবে
হজযাত্রীকে হজ ও ওমরাহ নির্দেশিকা, আইডি কার্ড, লাগেজ ট্যাগ ইত্যাদি সরবরাহ করা হবে
হজ ক্যাম্প ঢাকায় হজযাত্রীর বোর্ডিং পাস ও সিকিউরিটি চেক-ইন এবং বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে
হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকায় মক্কা রোড সার্ভিস এর অধীনে হজযাত্রীদের সৌদি আরবের প্রি-এরাইভ্যাল ইমিগ্রেশন সম্পন্ন হবে।
মক্কা ও মদিনায় হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে কাউন্সেলর (হজ)/সহকারী মৌসুমী হজ অফিসারের নিকট ৩০০ (তিনশত) সৌদি রিয়াল জামানত হিসেবে জমা রেখে হজ মিশন হতে হুইল চেয়ার সংগ্রহ করা যাবে। হুইল চেয়ার নিজস্ব ব্যবস্থাপনায় ব্যবহার করতে হবে। ব্যবহারের পর হুইল চেয়ার ফেরত প্রদানকালে জামানত হিসেবে প্রদত্ত ৩০০ (তিনশত) সৌদি রিয়াল ফেরত প্রদান করা হবে।
সাহায্যকারী হিসেবে হজকর্মী প্রয়োজন হলে প্রতিদিন ১১০-১২০ সৌদি রিয়াল মজুরীতে কাউন্সেলর (হজ)/সহকারী মৌসুমী হজ অফিসার এর মাধ্যমে গ্রহণ করা যাবে।
হজযাত্রীকে কুরবানি বাবদ আনুমানিক ১০০০.০০ সৌদি রিয়াল পৃথকভাবে সঙ্গে নিতে হবে।
মিনা-আরাফাহ-মুযদালিফায় হুইল চেয়ার ও সাহায্যকারী জন্য ৩৫০০ সৌদি রিয়াল মোয়াল্লেম অফিসে জমা প্রদান করতে হবে (অফেরতযোগ্য)।
হজ এজেন্সিসমূহ হজযাত্রীগণের বাংলাদেশ-জেদ্দা/মদিনা, জেদ্দা/মদিনা-বাংলাদেশ সরাসরি যাতায়াত নিশ্চিত করবে।
দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হজযাত্রীকে ৫ লিটার জমজম পানি সরবরাহ করা
হবে।
নিবন্ধন বাতিল / প্রাক-নিবন্ধন ও নিবন্ধন স্থানান্তর/প্রতিস্থাপন প্রক্রিয়া কি?
বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত কোন ব্যক্তির লিখিত অনুরোধ/সম্মতির প্রেক্ষিতে সংশ্লিষ্ট এজেন্সি ব্যাংকের মাধ্যমে অন-লাইনে তার নিবন্ধন বাতিল করবে। নিবন্ধন বাতিলের প্রেক্ষিতে স্বয়ংক্রিয়ভাবে প্রাক-নিবন্ধনও বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে, প্রাক-নিবন্ধনের জন্য জমাকৃত 30,752.০০ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকার মধ্য হতে প্রাক-নিবন্ধন প্রসেস ফি ১,০০০.০০ (এক হাজার) টাকা কর্তন করে অবশিষ্ট ২৯,৭৫২.০০ (উনত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক একাউন্টে মন্ত্রণালয় হতে ফেরত দেয়া হবে।

কোন প্রাক-নিবন্ধন হজযাত্রী স্বেচ্ছায় এজেন্সি পরিবর্তন করতে চাইলে প্রাক-নিবন্ধনকারী এজেন্সি এরূপ স্থানান্তরে বাধ্য থাকবে। প্রাক-নিবন্ধনকারী এজেন্সি ২০০০.০০ (দুই হাজার) টাকা সার্ভিস চার্জ কর্তন করতে পারবে। তবে কোটাপূরণ, সমন্বয় কিংবা অভিযোগের কারণে প্রাক-নিবন্ধন হজযাত্রী স্থানান্তর করা হলে হজযাত্রীর নিকট থেকে কোন সার্ভিস চার্জ আদায় করা যাবে না। অপরদিকে অপারেটিং লিড এজেন্সির কোটা পূরণের নিমিত্ত শুধুমাত্র নিবন্ধিত হজযাত্রী স্থানান্তর করা যাবে। প্রতিস্থাপন: (১) নিবন্ধিত কোনো হজযাত্রী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট সিভিল সার্জন বা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক প্রদত্ত মৃত্যু সনদ হজ অফিস, ঢাকায় দাখিলপূর্বক শূন্য কোটায় প্রাক-নিবন্ধিত হজ পালনে ইচ্ছুক ব্যক্তিকে প্রতিস্থাপন করা যাবে, তবে এ ক্ষেত্রে মৃত ব্যক্তির পরিবারের সদস্য অগ্রাধিকার পাবে।

উন্নয়ন না ধ্বংস, সেই সিদ্ধান্ত জনগণের: দীপু মনি

শনিবার (১৯ আগস্ট) সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ফ্রি মেডিকেল ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, গণতন্ত্রের নামে তারাই এখন মায়া কান্না করছে, যারা যুদ্ধাপরাধীদের ক্ষমতায় এনেছিল, কারফিউ দিয়ে সরকার চালিয়েছিল। যারা বিচার হতে দেয়নি, যারা হত্যাকারীদের মুক্তি দেয়। মানবাধিকারের নামে তাদের পাশে দাঁড়িয়েছে একাত্তরের স্বাধীনতাবিরোধী সেই পরাশক্তি।

ঘাতকরা বাংলাদেশের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন জনগণের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ঘাতকরা বাংলাদেশের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল।’

শুক্রবার (১৮ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি স্বাধীনতার সূতিকাগার। বাড়িটি সবসময় জনগণের জন্য উন্মুক্ত ছিল। ৩২ নম্বরের বাড়ির অনেক ইট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব নিজের হাতে গেঁথেছেন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হওয়ার পরও একই রকম ছিলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান। ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিষ্ঠুর ঘাতকরা নিষ্পাপ শিশু শেখ রাসেলকেও নিস্তার দেয়নি। এমনকি বিদেশেও বঙ্গবন্ধুর দুই কন্যা ভয়ানক বৈরী আচরণ সহ্য করেছেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী বঙ্গবন্ধুর দুই কন্যার পাশে থাকায় তার ভূমিকার প্রশংসা করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৃশংসতম হত্যাকাণ্ডের সাত বছর পর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে ভয়-ভীতি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রী ফিরে এসেছিলেন বলে বাংলাদেশের ইতিহাস ঘুরে দাঁড়িয়েছে।

এসময় তিনি বলেন, নতুন প্রজন্ম জাতির পিতাকে নিয়ে রচিত গ্রন্থগুলো পড়ে তার আদর্শকে ধারণ ও চর্চার মাধ্যমে স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি এম তাজুল ইসলাম এমপি উপস্থিত ছিলেন।

মাথা ফাটল রাজের, হাসপাতালে ভর্তি পরীমণি

সদ্য জানা গেছে তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি একসঙ্গে মিলে গেছেন। পরীর বাসায় গিয়েছিলেন রাজও। এই নায়ক বলেছিলেন সন্তানকে সময় দিচ্ছেন। 

এবার জানা গেলো গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রাজ। সূত্র বলছে, তার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল— সেই তথ্য জানা যায়নি। শুক্রবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।

এদিকে আরও জানা যায়, পরীমণিও হাসপাতলে ভর্তি হয়েছেন। নিজের সামাজিকমাধ্যমে একটি পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা গেছে, ক্যানোলা করা দুটি হাত। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘আমরা পরীতমা।’ চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম। এ থেকে স্পষ্ট পরীমনি ও অভিনেত্রী তমা মির্জা দুজনেই একই হাসপাতালে।

ছবিটির মন্তব্যের ঘরে তমা মির্জা লিখেছেন, ‘আগে সুস্থ হই দুজন।’ নেটিজেনদের অনেকে সুস্থতা কামনা করেছেন তাদের। আবার কেউ কেউ প্রশ্ন রেখেছেন— পরীমণির কী হয়েছে? কিন্তু এই নায়িকা সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি।

এর আগে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমণি। শুক্রবার সকাল থেকে জ্বরের মাত্রা বেড়েছে। হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। ধারণা করা হচ্ছে, জ্বরের হাত থেকে মুক্তি পেতেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি।
সুত্র: Desh TV