স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক ডা. খুরশীদ আলম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।

নানা সমালোচনার মুখে গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। চাকরির নির্ধারিত মেয়াদ শেষে দুই বছরের চুক্তিতে ছিলেন আবুল কালাম। আগামী বছরের ১৪ এপ্রিল তার সেই চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

আজ বৃহস্পতিবার তার পদত্যাগপত্র গৃহীত হয়। আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি BWDB Job Circular 2020

Bangladesh Water Development Board (BWDB) Job Circular 2020

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে শূন্য পদসমূহে সরাসরি ভাবে জনবল নিয়োগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ১ টি পদে মোট ১২৫ জনকে নিয়োগ দেবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

পদের নাম : ওয়ার্ক এসিষ্ট্যান্ট
পদ সংখ্যা : ১২৫ টি
শিক্ষাগত যোগ্যতা : এইচ এস সি পাশ।
বেতন স্কেল : ৮,৮০০ – ২১,৩১০ টাকা।

আবেদনের নিয়ম: প্রার্থীকে পানি উন্নয়ন বোর্ড এর Online Recruitment Portal (rms.bwdb.gov.bd/orms) লগিন করে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ জুলাই ২০২০ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Apply

বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন:

সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের চাকরির খবর পেজে বিজিট করুন।

স্বাস্থ্য অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ DGHS Job Circular 2020

স্বাস্থ্য অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এই সরকারি চাকরি বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃপক্ষ প্রকাশ করেছে। বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে সবার আগে প্রকাশ হয়ে থাকে।

স্বাস্থ্য অধিদপ্তর  নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে এবং হাসপাতাল গুলোর শূন্য পদ সমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে স্বাস্থ্য অধিদপ্তর ১৫টি পদে মোট ২৬৮৯ জনকে নিয়োগ দেয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া হল।

DGHS Job Circular 2020

পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাবরেটরী)
পদ সংখ্যা : ৪৯৭ টি।
শিক্ষাগত যোগ্যতা : মেডিকেল টেকনোলজি (ল্যাবরেটরী) এ ডিপ্লোমা ডিগ্রী।

পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওগ্রাফী)
পদ সংখ্যা : ১১৫ টি।
শিক্ষাগত যোগ্যতা : মেডিকেল টেকনোলজি (রেডিওগ্রাফী) এ ডিপ্লোমা ডিগ্রী।

পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (ডেন্টাল)
পদ সংখ্যা : ১১১ টি।
শিক্ষাগত যোগ্যতা : মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) এ ডিপ্লোমা ডিগ্রী।

পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (ফিজিওথেরাপী)
পদ সংখ্যা : ১১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : মেডিকেল টেকনোলজি (ফিজিওথেরাপী) এ ডিপ্লোমা ডিগ্রী।

পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (রেডিওথেরাপী)
পদ সংখ্যা : ৫৩ টি।
শিক্ষাগত যোগ্যতা : মেডিকেল টেকনোলজি (রেডিওথেরাপী) এ ডিপ্লোমা ডিগ্রী।

পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (ইসিজি)
পদ সংখ্যা : ৪৬০ টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বৎসরের কাজ করার অভিজ্ঞতা।

পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (এনেসথেসিয়া)
পদ সংখ্যা : ৩০২ টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বৎসরের কাজ করার অভিজ্ঞতা।

পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (ডায়ালাইসিস)
পদ সংখ্যা : ৩০২ টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বৎসরের কাজ করার অভিজ্ঞতা।

পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (বায়োমেডিকেল)
পদ সংখ্যা : ২১১ টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বৎসরের কাজ করার অভিজ্ঞতা।

পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (ইটিটি)
পদ সংখ্যা : ১২২ টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বৎসরের কাজ করার অভিজ্ঞতা।

পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (পারফিউশনিষ্ট)
পদ সংখ্যা : ০১ টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বৎসরের কাজ করার অভিজ্ঞতা।

পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (সেমুলেটর)
পদ সংখ্যা : ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বৎসরের কাজ করার অভিজ্ঞতা।

পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (অর্থোপেডিক্স)
পদ সংখ্যা : ০২ টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বৎসরের কাজ করার অভিজ্ঞতা।

পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (ইকো)
পদ সংখ্যা : ২৪৮ টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বৎসরের কাজ করার অভিজ্ঞতা।

পদের নাম : কার্ডিওগ্রাফার
পদ সংখ্যা : ১৫০ টি।
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাশসহ সংশ্লিষ্ট বিষয়ে ৩ বৎসরের কাজ করার অভিজ্ঞতা।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dghsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেন করতে পারবেন।

আবেদন শুরুর সময়: ০৫ জুলাই ২০২০ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে।
আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২০ বিকাল ০৪:০০ টা পর্যন্ত আবেদন করা যাবে।

মাত্র ৬৪ বছরেই দয়ালের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন এন্ড্রু কিশোর

মাত্র ৬৪ বছরেই অসীম পরাপারে চলে গেলেন বাংলা সিনেমার সোনালি কণ্ঠের অধিকারী এন্ড্রু কিশোর।

‘ডাক দিয়েছেন দয়াল আমারে’ এন্ড্রু কিশোরের জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। সেই দয়ালের ডাকে সাড়া দিয়ে অসীম পরপারে চলে গেলেন বাংলাদেশের সিনেমার প্লেব্যাক সম্রাট। যে ডাক উপেক্ষা করার জো কারো নেই। মাত্র ৬৪ বছর বয়সে বরেণ্য কন্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জীবনাবসান ঘটলেও রয়ে গেলো সুরে ভরা শিল্পীজীবন। তার গানের মধ্যেই বাংলার সঙ্গীত প্রেমিরা যুগে যুগে খুঁজে পাবেন এই কিংবদন্দি শিল্পীকে। মানুষের মণিকোঠায় তার বিচরণ কখনোই হবে না জীর্ণ।

১৯৫৫ সালে রাজশাহীতে জন্ম নেয়া এই কিংবদন্তী  ১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ সিনেমার ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে প্লেব্যাক শুরু করেন তিনি। এরপর একের পর এক অসংখ্য জনপ্রিয় গানে বাঙালিকে তার শেকড়ের সাথে পরিচিত করিয়েছেন হাজারবার। বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য সবচেয়ে বেশি, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

বিদায় নিয়েছেন জীবন যুদ্ধে ক্যান্সারের কাছে হার মেনে। বহুদিন লড়াই করেছেন এই দূরারোগ্য ব্যাধির সাথে। অবশেষে এই নশ্বর পৃথিবী ছেড়ে বহু দূরের পথে পাড়ি জমালেন প্রিয় এই শিল্পী। তবে তিনি থাকবেন। তার গানের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে।

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙিন ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাইতো ভালোবাসা চায়, বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, তুমি আমার জীবন আমি তোমার জীবন, ভালো আছি ভালো থেকো, তুমি মোর জীবনের ভাবনা, চোখ যে মনের কথা বলে, পড়েনা চোখের পলক, পদ্মপাতার পানি, ওগো বিদেশিনী, তুমি মোর জীবনের ভাবনা, আমি চিরকাল প্রেমের কাঙাল ইত্যাদি।

চাঁদ দেখা না যাওয়ায় ১লা আগস্ট ঈদুল আজহা

দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১লা আগস্ট ঈদুল আজহা।

মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বৈঠক শেষে জানানো হয়, দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ না যাওয়ায় আগামী ১লা আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আজ মঙ্গলবার (২১ জুলাই) জিলহজ মাসের চাঁদ দেখা গেলে আগামী ৩১ জুলাই উদযাপিত হতো ঈদুল আজহা।

এদিকে, মধ্যপ্রাচ্যের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ৩১ জুলাই পালিত হবে ঈদুল আজহা।

ঈদগাহ নয়, ঈদুল আজহার জামাত হবে মসজিদে

ঈদগাহ নয়, ঈদুল আজহার জামাত হবে মসজিদে
পবিত্র ঈদুল আজহার নামাজ ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে মসজিদে আদায় করতে হবে জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (১৪ জুলাই), ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব মোঃ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের আলোকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পবিত্র ঈদুল আজহা নামাজের জামায়াত আদায় প্রসঙ্গে কিছু নির্দেশনা দেয়া হয়। সেগুলো হলো:

১. দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে মুসল্লীদের ঝুঁকি বিবেচনা করে ঈদের জামাত ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাত আদায় করা যাবে।

২. ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দ্বারা পরিস্কার করতে হবে। মুসল্লিগণ প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।

৩. প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে ওযু করে মসজিদে আসতে হবে এবং ওযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৪. করোনাভাইরাস সংক্রমণ রোধ নিশ্চিতকল্পে মসজিদে ওযুর স্থানে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।

৫. মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে।

৬. ঈদের নামাজের জামাতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৭. ঈদের নামাজ আদায়ের সময় কাতারে দাঁড়ানোর ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে দাঁড়াতে হবে এবং এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।

৮. শিশু, বৃদ্ধ, যে কোন ধরণের অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি ঈদের নামাজের জামাতে অংশগ্রহণ করবেন না।

৯. সর্বসাধারণের সুরক্ষার নিমিত্ত স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

১০. করোনাভাইরাস সংক্রমণ রোধ কল্পে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করতে হবে।

১১. করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজ শেষে মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য খতিব ও ইমামগণকে অনুরোধ করা হলো।

১২. খতিব, ইমাম, মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসনকে বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করার অনুরোধ করা হলো।

১৩. পশু কোরবানির ক্ষেত্রে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

লা লিগা: সান্ত্বনার জয় পেল বার্সেলোনা

লা লিগা: সান্ত্বনার জয় পেল বার্সেলোনা
লা লিগার গুরুত্বহীন ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে আলাভেসকে ৫-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।

আগেই লিগ শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তাই রবিবার লা লিগায় আলাভেসের বিপক্ষে ম্যাচটি ছিল বার্সেলোনার জন্য শুধুই নিয়মরক্ষার ম্যাচ। শিরোপা হাতছাড়া করা বার্সেলোনা এই ম্যাচে বড় জয় তুলে নিলো। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ৫-০ গোলে জয় নিয়ে ফিরল লিওনেল মেসির দল।

এই জয়ের ফলে ৩৮ ম্যাচ খেলে ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে লা লিগার এবারের মৌসুম শেষ করল বার্সেলোনা। ২০১৯-২০২০ মৌসুমে লা লিগায় ৩৮ ম্যাচ খেলে মেসিরা ২৫টিতে জিতেছে, সাতটিতে ড্র করেছে ও ৬টিতে হেরেছে।

এদিন ৫টি গোলের মধ্যে লিওনেল মেসি করেছেন ২টি গোল। বাকি তিনটি গোলের মধ্যে আনসু ফাতি ১টি, লুইস সুয়ারেজ ১টি ও নেলসন সেমেদো ১টি করে গোল করেছেন।

ম্যাচের প্রথমার্ধ শেষে ৩-০ গোলে এগিয়ে ছিল বার্সেলোনা। ২৪তম মিনিটে প্রথম গোলটি করেছিলেন আনসু ফাতি। ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৪৪তম মিনিটে সুয়ারেজ ব্যবধান ৩-০ করেন।

বিরতি থেকে ফিরেও বার্সা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ৫৭তম মিনিটে ব্যবধান ৪-০ করেন সেমেদো। ৭৫তম মিনিটে জর্ডি আলবার সহায়তায় ম্যাচের শেষ গোলটি করেন মেসি। পরে আর কোনো গোল না হওয়ায় ৫-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

ম্যানইউকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি

ম্যানইউকে হারিয়ে এফএ কাপের ফাইনালে চেলসি
ইংলিশ এফএ কাপের ফাইনালে উঠেছে চেলসি। টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে দ্যা ব্লুজ। পয়লা অগাস্ট শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আর্সেনাল।

নিরপেক্ষ ভেন্যু ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ফার্স্ট হাফে খেলায় ছিল না ধার। বল দখলে রেখে বিচ্ছিন্ন আক্রমণ চালালেও জাল খুঁজে পায়নি কোন দল। তবে ইনজুরি টাইমে আসপিলিকুয়েতার ক্রসে অলিভিয়ের জিরুদের ফ্লিকে বোকা বনে যান ম্যান ইউ গোলকিপার। এগিয়ে যায় চেলসি।

বিরতি থেকে ফিরে কোন কিছু বুঝে ওঠার আগেই আরো এক গোল হজম করে ইউনাইটেড। ম্যাসন মাউন্টের জোরালো শট হাতের নাগালে থাকলেও আটকাতে পারেননি ডেভিড হিয়া।

ডবল লিডে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেলসি। ম্যাচে ফিরতে মরিয়া ম্যানইউ’র কপাল পোড়ে ৭৪ মিনিটে। মাগুইয়ারের আত্মঘাতী গোলে ব্যবধান হয় ৩-০।

শেষ দিকে পেনাল্টি থেকে এক গোল শোধ করলেও রক্ষা হয়নি। সেমি থেকেই বিদায় নিলো ১২ বারের চ্যাম্পিয়ন ম্যান ইউনাইটেড।

ওল্ড ট্রাফোর্ড টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১১৩ রানে হারিয়েছে ইংল্যান্ড

ওল্ড ট্রাফোর্ড টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ১১৩ রানে হারিয়েছে ইংল্যান্ড
ওল্ড ট্রাফোর্ড টেস্ট জিতে ২ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফিরিয়েছে ইংল্যান্ড। শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৩১২ রানের টার্গেট দিয়ে ১৯৮ তেই অল-আউট করে দিয়েছে ইংলিশরা।

দ্বিতীয় ইনিংসে ১৯ ওভারে ৩ উইকেটে ১২৯ রান তুলেই ইনিংস ডিক্লেয়ার করে ইংল্যান্ড। বাকি সময়ে ৮৫ ওভারে উইন্ডিজের টার্গেট দাড়ায় ৩১২ রান। কাজটা প্রথম ওভারেই কঠিন করে দেন স্টুয়ার্ট ব্রড। ৪ রানেই ফিরিয়ে দেন জন ক্যাম্পবেলকে। ওখানেই শেষ না। আরেক ওপেনার ব্রাথওয়েইট আর তিনে নামা শাই হোপ টিকতে পারেন নি কেউই। লাঞ্চের পরই ৬ করে ফিরেছেন রোস্টন চেজও।

তবে, দাড়িয়ে গেছেন ব্ল্যাকউড আর ব্রুকস। দুজনই পূর্ণ করেছেন হাফ সেঞ্চুরি। পার্টনারশিপও পেরিয়েছে শতরান। তবে, ৫৫ রানে ব্ল্যাকউড আর শূণ্যতে ডওরিচ ফিরলে ম্যাচ বাঁচানো কঠিন হয়ে যায় ক্যারিবিয়দের। ব্রুকসের ৬২ আর হোল্ডারের ৩৫ এর পরও তাই ১১৩ রানে জয় পায় ইংল্যান্ড।

করোনামুক্ত হলেন মাশরাফীর স্ত্রী সুমনা হক

করোনামুক্ত হলেন মাশরাফীর স্ত্রী সুমনা হক
করোনাযুদ্ধে জয়ী হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার স্ত্রী সুমনা হক।

শুক্রবার (১৭ জুলাই) ফেসবুকে এক স্ট্যাটাসে সুমনা লেখেন, ‘রিপোর্ট নেগেটিভ, আলহামদুলিল্লাহ শান্তি। আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ এবং যারা আমার জন্য যারা দোয়া করেছেন।’

দ্বিতীয় দফায় পজিটিভ ফলাফল আসে স্ত্রী সুমির। এতে কিছুটা উদ্বিগ্ন হয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন মাশরাফী। অবশেষে তৃতীয় টেস্টে ফলাফল নেগেটিভ এসেছে।

উল্লেখ্য, দীর্ঘদিন করোনায় আক্রান্ত ছিলেন মাশরাফীসহ গোটা পরিবার। গত ২০ জুন করোনায় আক্রান্ত হন মাশরাফী। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

এরইমধ্যে জানা যায়, মাশরাফীর পর ছোট ভাই মোরসালিন ও স্ত্রী সুমনা হকও করোনায় আক্রান্ত হন। তিন দফা করোনা টেস্ট করে অবশেষে ১৪ জুলাই করোনা নেগেটিভ হন মাশরাফী ও ছোট ভাই মোরসালিন।