আমেরিকার গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়া

0
1129
আমেরিকার গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়া
কৃষ্ণ সাগরের আকাশে আমেরিকার আরো একটি গোয়েন্দা বিমানকে বাধা দিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী।

রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহের কম সময়ের মধ্যে এই নিয়ে তিন দফা মার্কিন গোয়েন্দা বিমানকে কৃষ্ণসাগরের আকাশের বাধা দেয়া হলো।

রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, রাশিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্ত থেকে মার্কিন গোয়েন্দা বিমান সনাক্ত করার পর সেটিকে বাধা দেয়ার জন্য একটি এসইউ-২৭ যুদ্ধবিমান পাঠানো হয়।

রাশিয়ান মন্ত্রণালয় বলছে, আমেরিকা পি-৮ পজিডোন বিমান পাঠিয়েছিল তবে রুশ বিমানের বাধার মুখে সেটি তার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, দেশের সীমান্ত লঙ্ঘনের কোন সুযোগ শত্রুপক্ষকে দেয়া হবে না।

এর আগে, গত বৃহস্পতি ও শুক্রবার আমেরিকার গোয়েন্দা বিমান রাশিয়ার আকাশে ঢোকার চেষ্টা করলে তাদেরকে বাধা দেয়া হয়।

আমেরিকার বোমারু ও গোয়েন্দা বিমান প্রায়ই রাশিয়ার সীমান্তের কাছে শনাক্ত করা হয়ে থাকে। রাশিয়া এসব ঘটনাকে উসকানিমূলক বলে মনে করে।

আপনার মন্তব্য জানান

Please enter your comment!
Please enter your name here