ভারতে স্বর্ণের টানা দরপতন, ১০ মাসে সর্বনিম্ন দামের রেকর্ড

0
1025

বিশ্ব বাজারের রেশ ধরে ভারতেও স্বর্ণের বাজারে ব্যাপক দরপতন হয়েছে। গত ছয় দিন ধরে টানা দরপতন হয়ে আজ বুধবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ১.১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৫,১০০ রুপি।জানা গেছে, ভারতে আপাতত সোনার দর ১১,০০০ রুপি কমে গেছে। অর্থাৎ প্রায় ১০ মাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে সোনার দাম। গত বছর ৭ আগস্ট ১০ গ্রাম সোনার দর রেকর্ড ৫৬,১৯১ রুপিতে পৌঁছেছিল। তারপর থেকে ক্রমশ সোনার দাম অনেকটা নিচে নেমেছে। এমনকি আজ বুধবার শেষে এমসিএক্স সূচকে আরো কমেছে সোনার দাম।

এদিকে, বিশ্ব বাজারেও কমেছে সোনার দাম। এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৭৩২.৫১ ডলার। গতকাল মঙ্গলবার দর যা কমে তাতে গত বছরের ১৫ জুনের পর এটিই সর্বনিম্ন। একইভাবে মার্কিন গোল্ড ফিউচার্সের দর ০.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৭২৮.৯ ডলার।

আপনার মন্তব্য জানান

Please enter your comment!
Please enter your name here