লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব জামিরতলী প্রাইমারী স্কুলের প্রধান রাস্তাটি প্রায় বিলুপ্ত!

0
851

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১৩ নং দিঘলী ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের মূল রাস্তাটি প্রায় বিলুপ্তির পথে, যেন দেখার কেউ নাই? উক্ত বিদ্যলয়টি দীর্ঘদিন যাবত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটির পূর্ব পাশে খাল, পশ্চিম পাশে দিঘি থাকায় বর্ষার সময় রাস্তার সম্পূর্ণ ভেঙে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে।
পূর্ব জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান বলেন,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারকে অনেক বার বলার পরেও তার কর্নপাত করেনি। তড়িঘড়ি করে এ রাস্তাটি না ধরলে হয়তোবা এই বিদ্যালয়ের আশা ছেড়েই দিতে হবে। কারণ যে হারে রাস্তা ভেঙ্গে প্রায় বিলুপ্তির পথে এভাবে ভাঙতে ভাঙতে বর্তমানে যে শুরু রাস্তাটা আছে সেটাও থাকবে না।
প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা কামরুন নাহার মুঠোফোনে গণমাধ্যমকর্মীদের বলেন, পূর্ব জামিরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একমাত্র রাস্তাটি হল এটি, যা বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তাটি অতি দ্রুত দুই পাশের ঘাটোয়াল দিয়ে রাস্তাটি নির্মাণ না করলে একসময় দেখা যাবে বিদ্যালয় কোন ছাত্র-ছাত্রী পড়ালেখা করতে আসবে না। এর আগে অনেক ছাত্র-ছাত্রী এখানে পড়ে গিয়ে আহত হয়েছেন। বিদ্যালয়ের রাস্তাটির বেহাল দশার কারণে ছাত্র ছাত্রীরা অন্যান্য বিদ্যালয় চলে গেছে। বর্তমানে মাত্র ১৩০ জন ছাত্র-ছাত্রী প্রতিষ্ঠান পড়ালেখা করেন।
স্থানীয়দের মতে, একপাশে খাল ও অন্য পাশে দিঘি থাকায় মাঝখানে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অত্র বিদ্যালয়ের যাতায়তের একমাত্র রাস্তা এটি, বিকল্প কোন রাস্তা না থাকায় এই রাস্তাটি নিয়ে দীর্ঘদিন থেকে শিক্ষার্থীরা সমস্যায় ভুগতেছি। প্রশাসনের নজরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি না আসায় স্থানীয় জনগন হতাশা প্রকাশ করেছে। একইসাথে তারা অতিসত্বর রাস্তাটির বিষয়ে কার্যক্রম গ্রহন করার জন্য স্থানীয় প্রসাশনের সহযোগিতা কামনা করছেন।

ফাইল ফটোঃ লক্ষ্মীপুর টিভি।

আপনার মন্তব্য জানান

Please enter your comment!
Please enter your name here