জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে ৪টি সংসদীয় আসনে জয় লাভ করেছে বিএনপি

0
21

লক্ষ্মীপুর প্রতিনিধি আরিফ:
লক্ষ্মীপুরে ৪টি আসনে বিএনপির জয় । ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুরে ৪টি সংসদীয় আসনে জয় লাভ করেছে বিএনপি।
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ৯৩ টি কেন্দ্রের ফলাফল প্রকাশ শেষে ৮৫৪৫৭ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম,তার নিকটতম প্রার্থী হিসেবে ৫৬৪৩৭ ভোট পেয়ে ২য় স্থান অর্জন করেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির শাপলা কলির প্রার্থী মাহবুব আলম। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী পেয়েছেন ১০৮৮০ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদ পেয়েছেন ৪১০ ভোট।
২৭৫ লক্ষীপুর-২(রায়পুর- সদর আংশিক) আসনে মোট কেন্দ্র ১৫১টি। এতে ৭৭৮৬৫ ভোট পেয়ে জয়ী হন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভুঁইয়া। এ আসনে জামায়াতে ইসলামীর জেলা আমীর মাষ্টার রুহুল আমিন ভুঁইয়া দাঁড়িপাল্লা মার্কায় ৬৬৫৯৩ ভোট পেয়ে ২য় হন।
লক্ষীপুর-৩(সদর) আসনে মোট ভোট কেন্দ্র ১৩০ টি। এতে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ধানের শীষ প্রতীকে ১৩৩৭৬৫
ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ১১৭৭৬৯ ভোট পেয়ে ২য় হন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ও দাঁড়পাল্লা প্রতীকের প্রার্থী ড. রেজাউল করিম।
লক্ষীপুর-৪(রামগতি-কমলনগর) আসনে মোট ভোট কেন্দ্র ১২২ টি। এতে বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও ধানের শীষের প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান ১১৩৯৮৭ ভোট পেয়ে জয়ী হন।৭০৯০৮ ভোট পেয়ে ২য় হন জামায়াতে ইসলামীর প্রার্থী এআর হাফিজ উল্যাহ।

আপনার মন্তব্য জানান